ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী ইরানের সাথে চুক্তি ‌‘প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের বেইজিংয়ে শি-পুতিন রুদ্ধদ্বার বৈঠক: ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা, ক্রেমলিনের তথ্য প্রকাশ ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আমিরাত গাজাগামী ফ্লোটিলার কর্মীদের আটকে ধর্ষণের অভিযোগ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ঝিনাইদহে জুমার নামাজের পর এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, আহত তিনজন কোরবানির ঈদের আগে ব্যাংকে নগদ টাকার তীব্র সংকট: চাহিদার অর্ধেক নতুন নোটও দিতে পারছে না টাঁকশাল, বাজারে ছেঁড়া-ফাটা টাকার ছড়াছড়ি ট্রাম্পের পরপরই বেইজিংয়ে পুতিন, বৈঠকের মূল এজেন্ডা কী? ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিপক্ষে ভোট দিলেন ৪ রিপাবলিকান সেপ্টেম্বর-অক্টোবর থেকে ১ বছরে ৫টি স্থানীয় সরকার নির্বাচন, দলীয় প্রতীক ছাড়াই হবে সিটির ভোট: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ফায়ার, সর্বোচ্চ সতর্কাবস্থায় জওয়ানরা জমিজমা মামলা দ্রুত নিষ্পত্তিতে বিকল্প বিরোধ ব্যবস্থার ওপর জোর প্রধানমন্ত্রীর ১০ কোটি ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীকে গুলি করায় মেডিকেল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড ডুয়েটে নবাগত ভিসি নিয়োগ নিয়ে রণক্ষেত্র: পুলিশ-শিক্ষার্থী-উপাচার্য সমর্থকদের ত্রিমুখী সংঘর্ষ, ওসিসহ আহত ১৭ ক্যাপচা টেস্টিংয়ের দিন শেষ! এবার ‘বট’ রুখতে কিউআর কোড স্ক্যান প্রযুক্তির মাস্টারপ্ল্যান গুগলের ১ জুলাই থেকে তিন ধাপে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও হামের টিকার ‘বেসরকারিকরণ’ তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ভারতীয় আকাশে একের পর এক বিমানে বোমাতঙ্ক: আমস্টারডাম ও মালয়েশিয়ার ফ্লাইটে ভুয়া হুমকি, বিমানবন্দরগুলোতে ‘হাই-অ্যালার্ট’ জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী

পাটের ব্যাগ-সুপারি খোলের বাটির ব্যবহারে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগ

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০২:১৩:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০২:১৩:১৫ পূর্বাহ্ন
পাটের ব্যাগ-সুপারি খোলের বাটির ব্যবহারে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগ
'প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ স্লোগানে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে শরীয়তপুরে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। বুধবার (২৫ জুন) বেলা ১১টার দিকে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও পাটের তৈরি ব্যাগ বিতরণ কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে পলিথিনের পরিবর্তে পাট দিয়ে তৈরি বাজারের ব্যাগ ও সুপারি গাছের খোল দিয়ে তৈরি বাটি পথচারী, ক্রেতা এবং দোকানিদের বিতরণ করে তা ব্যবহারে সাধারণ মানুষের মাঝে সচেতনতা করে পরিবেশ অধিদপ্তর। এদিকে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসলাম হোসাইন এর সভাপতিত্বে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলাপ্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় পলিথিনের ক্ষতিকর দিক তুলে বলা হয় পলিথিন জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ। এর পরিবর্তে পাটজাত ও প্রাকৃতিক পণ্যের ব্যবহার বাড়াতে হবে। প্লাস্টিকের পরিবর্তে বিভিন্ন পরিবেশ-বান্ধব উপকরণ যেমন কাপড় বা পাটের ব্যাগ, কাচ বা মাটির মগ, বাঁশ, বেত, কাগজের তৈরি ঠোঙা ব্যবহারের বিষয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে অনুরোধ জানানো হয় উপস্থিত সবাইকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. ওয়াহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদফতরের জেলার সহকারী পরিচালক মো. রাসেল নোমান, নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসসহ বিভিন্ন পরিবেশ বিষয়ক সংগঠন এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-2

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী