ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী ইরানের সাথে চুক্তি ‌‘প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের বেইজিংয়ে শি-পুতিন রুদ্ধদ্বার বৈঠক: ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা, ক্রেমলিনের তথ্য প্রকাশ ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আমিরাত গাজাগামী ফ্লোটিলার কর্মীদের আটকে ধর্ষণের অভিযোগ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ঝিনাইদহে জুমার নামাজের পর এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, আহত তিনজন কোরবানির ঈদের আগে ব্যাংকে নগদ টাকার তীব্র সংকট: চাহিদার অর্ধেক নতুন নোটও দিতে পারছে না টাঁকশাল, বাজারে ছেঁড়া-ফাটা টাকার ছড়াছড়ি ট্রাম্পের পরপরই বেইজিংয়ে পুতিন, বৈঠকের মূল এজেন্ডা কী? ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিপক্ষে ভোট দিলেন ৪ রিপাবলিকান সেপ্টেম্বর-অক্টোবর থেকে ১ বছরে ৫টি স্থানীয় সরকার নির্বাচন, দলীয় প্রতীক ছাড়াই হবে সিটির ভোট: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ফায়ার, সর্বোচ্চ সতর্কাবস্থায় জওয়ানরা জমিজমা মামলা দ্রুত নিষ্পত্তিতে বিকল্প বিরোধ ব্যবস্থার ওপর জোর প্রধানমন্ত্রীর ১০ কোটি ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীকে গুলি করায় মেডিকেল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড ডুয়েটে নবাগত ভিসি নিয়োগ নিয়ে রণক্ষেত্র: পুলিশ-শিক্ষার্থী-উপাচার্য সমর্থকদের ত্রিমুখী সংঘর্ষ, ওসিসহ আহত ১৭ ক্যাপচা টেস্টিংয়ের দিন শেষ! এবার ‘বট’ রুখতে কিউআর কোড স্ক্যান প্রযুক্তির মাস্টারপ্ল্যান গুগলের ১ জুলাই থেকে তিন ধাপে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও হামের টিকার ‘বেসরকারিকরণ’ তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ভারতীয় আকাশে একের পর এক বিমানে বোমাতঙ্ক: আমস্টারডাম ও মালয়েশিয়ার ফ্লাইটে ভুয়া হুমকি, বিমানবন্দরগুলোতে ‘হাই-অ্যালার্ট’ জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় অস্ত্রধারীদের হামলায় ১১ সেনা নিহত

  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ১০:৫৭:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ১০:৫৭:৪০ পূর্বাহ্ন
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় অস্ত্রধারীদের হামলায় ১১ সেনা নিহত ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় অস্ত্রধারীদের হামলায় সেনাবাহিনীর দুই কর্মকর্তা এবং ১১ সদস্য নিহত হয়েছেন। এই ঘটনার দায় স্বীকার করেছে নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি)। পাকিস্তান সেনাবাহিনী জানায়, নিহতরা একটি অভিযান শেষ করে ফেরার পথে হামলার শিকার হন। পাল্টা অভিযান চালিয়ে সেনারা টিটিপির ১৯ সদস্যকে নিহত করেছে। গোটা ঘটনায় শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
 

স্থানীয় সময় বুধবার খাইবার পাখতুনখোয়ায় আফগান সীমান্তবর্তী ওরাকজাই জেলায় সেনাবাহিনীর একটি গাড়িবহর লক্ষ্য করে বন্দুক ও বোমা হামলা চালানো হয়। এর মধ্যে কয়েকজন সেনা কর্মকর্তা নিহত হন। নিরাপত্তা সূত্রের খবর, টিটিপির সন্ত্রাসীরা পূর্বেই এলাকায় ওঁত পেতে ছিল এবং সেনাদের গাড়ি কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে গুলিবর্ষণ শুরু করে। হামলার কিছুক্ষণ পর সড়কে পুঁতে রাখা বোমা বিস্ফোরণ ঘটে, যার ফলে দুই কর্মকর্তাকে বহনকারী গাড়ি ধ্বংস হয়, আরেকটি গাড়িও হামলার আগে পড়ে।
 

পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ বিভাগ আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, নিহত সদস্যরা একটি অভিযানের পর ফেরার পথে ছিলেন, যেখানে তারা টিটিপির ১৯ সশস্ত্র সদস্যকে হত্যা করেছে। পাল্টা হামলার ঘটনায় সেনাদের গাড়িবহরকে লক্ষ্য করা হয়েছিল।
 

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নিহত সেনাদের প্রতি শোক প্রকাশ করে নিরাপত্তা বাহিনীর সাহসিকতা ও ত্যাগের প্রশংসা করেছেন। গত কয়েক মাস ধরে আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়ায় এবং বেলুচিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান সরকার দাবি করে থাকে, ভারতের অর্থায়নে আফগানিস্তান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সন্ত্রাসীরা এই হামলা চালাচ্ছে, যদিও কাবুল এবং নয়াদিল্লি এই অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করে আসছে।
 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী