ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী ইরানের সাথে চুক্তি ‌‘প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের বেইজিংয়ে শি-পুতিন রুদ্ধদ্বার বৈঠক: ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা, ক্রেমলিনের তথ্য প্রকাশ ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আমিরাত গাজাগামী ফ্লোটিলার কর্মীদের আটকে ধর্ষণের অভিযোগ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ঝিনাইদহে জুমার নামাজের পর এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, আহত তিনজন কোরবানির ঈদের আগে ব্যাংকে নগদ টাকার তীব্র সংকট: চাহিদার অর্ধেক নতুন নোটও দিতে পারছে না টাঁকশাল, বাজারে ছেঁড়া-ফাটা টাকার ছড়াছড়ি ট্রাম্পের পরপরই বেইজিংয়ে পুতিন, বৈঠকের মূল এজেন্ডা কী? ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিপক্ষে ভোট দিলেন ৪ রিপাবলিকান সেপ্টেম্বর-অক্টোবর থেকে ১ বছরে ৫টি স্থানীয় সরকার নির্বাচন, দলীয় প্রতীক ছাড়াই হবে সিটির ভোট: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ফায়ার, সর্বোচ্চ সতর্কাবস্থায় জওয়ানরা জমিজমা মামলা দ্রুত নিষ্পত্তিতে বিকল্প বিরোধ ব্যবস্থার ওপর জোর প্রধানমন্ত্রীর ১০ কোটি ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীকে গুলি করায় মেডিকেল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড ডুয়েটে নবাগত ভিসি নিয়োগ নিয়ে রণক্ষেত্র: পুলিশ-শিক্ষার্থী-উপাচার্য সমর্থকদের ত্রিমুখী সংঘর্ষ, ওসিসহ আহত ১৭ ক্যাপচা টেস্টিংয়ের দিন শেষ! এবার ‘বট’ রুখতে কিউআর কোড স্ক্যান প্রযুক্তির মাস্টারপ্ল্যান গুগলের ১ জুলাই থেকে তিন ধাপে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও হামের টিকার ‘বেসরকারিকরণ’ তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ভারতীয় আকাশে একের পর এক বিমানে বোমাতঙ্ক: আমস্টারডাম ও মালয়েশিয়ার ফ্লাইটে ভুয়া হুমকি, বিমানবন্দরগুলোতে ‘হাই-অ্যালার্ট’ জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী

যশোরে দৃশ্যমান ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’: শেষ পর্যায়ে নির্মাণকাজ

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ১২:০৭:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ১২:০৭:১৪ অপরাহ্ন
যশোরে দৃশ্যমান ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’: শেষ পর্যায়ে নির্মাণকাজ সংগৃহীত ছবি

যশোর শহরের বকুলতলায় অবশেষে দৃশ্যমান হয়েছে ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’। শুক্রবার (১০ অক্টোবর) লোহার পাত দিয়ে তৈরি স্মৃতিসৌধটির প্রধান কাঠামো স্থাপন করা হয়, আর শনিবার সকাল থেকে শুরু হয়েছে রঙ ও বিদ্যুৎ সংযোগের কাজ। গণপূর্ত অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, দুয়েকদিনের মধ্যেই সম্পূর্ণ কাজ শেষ হবে।
 

যশোর গণপূর্ত বিভাগের সূত্র জানায়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় ও গৃহায়ন ও গণপূর্ত বিভাগ যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করছে। স্মৃতিসৌধটির উচ্চতা ১৮ ফুট এবং ব্যাস ৬ ফুট; এটি লোহার মোটা শিট দিয়ে নির্মিত হচ্ছে। প্রকল্পের মোট বাজেট ১৪ লাখ টাকা। স্মৃতিসৌধের স্তম্ভে সিএনসি প্রযুক্তির মাধ্যমে খোদাই করা হয়েছে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই আন্দোলনের সময় জনগণের মুখে মুখে থাকা উদ্দীপনামূলক স্লোগান।
 

যশোর গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী নাজমুল হক বলেন, “দুয়েকদিনের মধ্যেই কাজ শেষ হবে। স্মৃতিসৌধে খোদাই করা স্লোগানগুলো জনগণের প্রতিবাদ, সাহস ও প্রতিরোধের প্রতীক হয়ে ভবিষ্যৎ প্রজন্মকে আন্দোলনের চেতনা স্মরণ করাবে।”
 

জুলাই গণঅভ্যুত্থানের সময় যশোরেও ব্যাপক বিক্ষোভ দেখা দেয়। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর শহরের বকুলতলায় অবস্থিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে ফেলা হয়। পরবর্তীতে একই স্থানে ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’ নির্মাণের উদ্যোগ নেয় জেলা প্রশাসন। পরদিন ১৪ জুলাই সকাল ১১টায় জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের উদ্বোধন করেন।
 

এদিকে যশোর পৌরসভা জানিয়েছে, স্মৃতিসৌধ এলাকার পাশে থাকা প্রাচীর ভেঙে রাস্তার সঙ্গে সংযুক্ত করা হচ্ছে, যা যানজট নিরসনে সহায়তা করবে। পৌরসভার প্রকৌশলী বিএম কামাল হোসেন জানান, “ইতোমধ্যে ইটের খোয়া ফেলা হয়েছে। বৈদ্যুতিক খুঁটি সরানো হলে রাস্তার সঙ্গে স্মৃতিসৌধ এলাকা যুক্ত করা হবে।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী