ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী ইরানের সাথে চুক্তি ‌‘প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের বেইজিংয়ে শি-পুতিন রুদ্ধদ্বার বৈঠক: ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা, ক্রেমলিনের তথ্য প্রকাশ ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আমিরাত গাজাগামী ফ্লোটিলার কর্মীদের আটকে ধর্ষণের অভিযোগ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ঝিনাইদহে জুমার নামাজের পর এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, আহত তিনজন কোরবানির ঈদের আগে ব্যাংকে নগদ টাকার তীব্র সংকট: চাহিদার অর্ধেক নতুন নোটও দিতে পারছে না টাঁকশাল, বাজারে ছেঁড়া-ফাটা টাকার ছড়াছড়ি ট্রাম্পের পরপরই বেইজিংয়ে পুতিন, বৈঠকের মূল এজেন্ডা কী? ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিপক্ষে ভোট দিলেন ৪ রিপাবলিকান সেপ্টেম্বর-অক্টোবর থেকে ১ বছরে ৫টি স্থানীয় সরকার নির্বাচন, দলীয় প্রতীক ছাড়াই হবে সিটির ভোট: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ফায়ার, সর্বোচ্চ সতর্কাবস্থায় জওয়ানরা জমিজমা মামলা দ্রুত নিষ্পত্তিতে বিকল্প বিরোধ ব্যবস্থার ওপর জোর প্রধানমন্ত্রীর ১০ কোটি ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীকে গুলি করায় মেডিকেল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড ডুয়েটে নবাগত ভিসি নিয়োগ নিয়ে রণক্ষেত্র: পুলিশ-শিক্ষার্থী-উপাচার্য সমর্থকদের ত্রিমুখী সংঘর্ষ, ওসিসহ আহত ১৭ ক্যাপচা টেস্টিংয়ের দিন শেষ! এবার ‘বট’ রুখতে কিউআর কোড স্ক্যান প্রযুক্তির মাস্টারপ্ল্যান গুগলের ১ জুলাই থেকে তিন ধাপে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও হামের টিকার ‘বেসরকারিকরণ’ তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ভারতীয় আকাশে একের পর এক বিমানে বোমাতঙ্ক: আমস্টারডাম ও মালয়েশিয়ার ফ্লাইটে ভুয়া হুমকি, বিমানবন্দরগুলোতে ‘হাই-অ্যালার্ট’ জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী

স্বপ্নভঙ্গ সিলেটবাসীর: ঝুলন্ত সেতু প্রকল্প বাতিল, ক্ষোভ ছড়িয়ে পড়েছে সর্বস্তরে

  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০৯:৩৩:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০৯:৩৩:৩২ অপরাহ্ন
স্বপ্নভঙ্গ সিলেটবাসীর: ঝুলন্ত সেতু প্রকল্প বাতিল, ক্ষোভ ছড়িয়ে পড়েছে সর্বস্তরে সংগৃহীত ছবি

বৈষম্য ও বঞ্চনার অভিযোগে যখন সিলেটে আন্দোলন ও আলটিমেটাম চলছে, ঠিক সেই সময়ে এলো আরেক দুঃসংবাদ—সুরমার ওপর পরিকল্পিত ঝুলন্ত সেতু (হ্যাংগিং ব্রিজ) আর হচ্ছে না। পরিবর্তে শতবর্ষী কীন ব্রিজের সংস্কার ও ‘সক্ষমতা বৃদ্ধি’র পরিকল্পনা নিচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। এ সিদ্ধান্তে সিলেটজুড়ে হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
 

একসময় কীন ব্রিজই ছিল সুরমা নদী পারাপারের প্রধান মাধ্যম। কিন্তু বয়সের ভারে ন্যুব্জ এই ঐতিহাসিক সেতু এখন ভারী যান চলাচলের অযোগ্য। তাই দীর্ঘদিন ধরে সিলেটবাসী আশায় ছিলেন—ব্রিজের পাশে একটি আধুনিক ঝুলন্ত সেতু হবে, যা শহরের যানজট কমাবে এবং পর্যটনে যোগ করবে নতুন মাত্রা।
 

বিদেশি উন্নয়ন সংস্থা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) প্রস্তাবিত ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগে সেতুটি নির্মাণে আগ্রহ দেখালেও, “অ্যাপ্রোচ সড়কের জায়গা নেই”—এই যুক্তিতে প্রকল্পটি বাতিল করেছে সওজ। যদিও এনডিবি ২০২৪ সালের জানুয়ারিতেই সেতুর সম্ভাব্য স্থান পরিদর্শন, নদীর নাব্যতা ও পানিপ্রবাহের জরিপ শেষ করেছিল, ৫ আগস্টের রাজনৈতিক অস্থিরতার পর প্রকল্পের অগ্রগতি থেমে যায়।
 

পরবর্তীতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় জানায়, সুরমার দুই পাড়ে জায়গা সংকট থাকায় ঝুলন্ত সেতু নির্মাণ সম্ভব নয়। তাই পুরনো কীন ব্রিজের কাঠামো সংরক্ষণ ও সীমিতভাবে যান চলাচল সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. আমীর হোসেন বলেন, “নতুন ঝুলন্ত সেতুর জন্য উভয় পাশে দীর্ঘ অ্যাপ্রোচ রোড দরকার। জায়গা না থাকায় প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।”
 

কিন্তু সিলেটবাসীর প্রশ্ন—শতবর্ষী কীন ব্রিজের সংস্কারই কি আধুনিক সিলেটের যোগাযোগ চাহিদা পূরণ করবে? তাদের দাবি, প্রশাসনিক অজুহাতে বারবার উন্নয়ন প্রকল্প বাতিলের ধারাবাহিকতা সিলেটকে ক্রমেই পিছিয়ে দিচ্ছে।
 

স্থানীয় নাগরিক সংগঠন, ব্যবসায়ী ও পেশাজীবীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আরেকটি উন্নয়ন স্বপ্ন কাগজেই শেষ হলো।”

জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “সিলেটবাসীর বঞ্চনা ও বৈষম্য একই সূত্রে গাঁথা। সিলেট জেগে উঠছে, এবার হিসাব চাওয়া শুরু হবে।”

 

সিলেট টোয়াস সাধারণ সম্পাদক শেখ রাফি মনে করেন, “ঝুলন্ত সেতুটি হলে শহরের সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনা নতুনভাবে উজ্জ্বল হতো। অথচ সেই স্বপ্ন হারিয়ে গেল প্রশাসনিক ফাইলে।”
 

সিলেট সোসাইটির উপদেষ্টা ডা. জহির অচিনপুরী প্রশ্ন রাখেন, “সিলেটের উন্নয়ন প্রকল্প গোপনে বাতিল কেন করা হলো? সওজকে এ বিষয়ে গণমাধ্যমের সামনে ব্যাখ্যা দিতে হবে।”
 

সিটিজেন রাইটস লইয়ার্স এলায়েন্সের কনভেনর অ্যাডভোকেট মঈনূল হক বুলবুল বলেন, “সিলেটবাসী নিজেদের অধিকারের ব্যাপারে যতটা উদাসীন ছিল, এখন ধীরে ধীরে জেগে উঠছে। এই হিসাব তোলার সময় আর বেশি দূরে নয়।”
 

সচেতন মহলের অভিযোগ, একের পর এক উন্নয়ন প্রকল্পে সিলেটকে উপেক্ষা করা যেন এখন অভ্যাসে পরিণত হয়েছে। কখনো বিমানবন্দর সম্প্রসারণ থেমে যায়, কখনো রেললাইন ডাবলিং প্রকল্প ঝুলে থাকে, আবার কখনো বন্দর ও হাওর উন্নয়ন প্রকল্প হারিয়ে যায় রাজনৈতিক টানাপোড়েনে। এবার ঝুলন্ত সেতু প্রকল্প বাতিল হয়ে সেই তালিকায় যুক্ত হলো নতুন হতাশার অধ্যায়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী