ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী ইরানের সাথে চুক্তি ‌‘প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের বেইজিংয়ে শি-পুতিন রুদ্ধদ্বার বৈঠক: ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা, ক্রেমলিনের তথ্য প্রকাশ ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আমিরাত গাজাগামী ফ্লোটিলার কর্মীদের আটকে ধর্ষণের অভিযোগ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ঝিনাইদহে জুমার নামাজের পর এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, আহত তিনজন কোরবানির ঈদের আগে ব্যাংকে নগদ টাকার তীব্র সংকট: চাহিদার অর্ধেক নতুন নোটও দিতে পারছে না টাঁকশাল, বাজারে ছেঁড়া-ফাটা টাকার ছড়াছড়ি ট্রাম্পের পরপরই বেইজিংয়ে পুতিন, বৈঠকের মূল এজেন্ডা কী? ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিপক্ষে ভোট দিলেন ৪ রিপাবলিকান সেপ্টেম্বর-অক্টোবর থেকে ১ বছরে ৫টি স্থানীয় সরকার নির্বাচন, দলীয় প্রতীক ছাড়াই হবে সিটির ভোট: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ফায়ার, সর্বোচ্চ সতর্কাবস্থায় জওয়ানরা জমিজমা মামলা দ্রুত নিষ্পত্তিতে বিকল্প বিরোধ ব্যবস্থার ওপর জোর প্রধানমন্ত্রীর ১০ কোটি ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীকে গুলি করায় মেডিকেল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড ডুয়েটে নবাগত ভিসি নিয়োগ নিয়ে রণক্ষেত্র: পুলিশ-শিক্ষার্থী-উপাচার্য সমর্থকদের ত্রিমুখী সংঘর্ষ, ওসিসহ আহত ১৭ ক্যাপচা টেস্টিংয়ের দিন শেষ! এবার ‘বট’ রুখতে কিউআর কোড স্ক্যান প্রযুক্তির মাস্টারপ্ল্যান গুগলের ১ জুলাই থেকে তিন ধাপে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও হামের টিকার ‘বেসরকারিকরণ’ তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ভারতীয় আকাশে একের পর এক বিমানে বোমাতঙ্ক: আমস্টারডাম ও মালয়েশিয়ার ফ্লাইটে ভুয়া হুমকি, বিমানবন্দরগুলোতে ‘হাই-অ্যালার্ট’ জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী

তেজকুনি পাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০১:০৭:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০১:০৭:৩৫ অপরাহ্ন
তেজকুনি পাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সংগৃহীত ছবি
 

রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনি পাড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ মহসিন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের আজিমপুর আর্মি ক্যাম্প (অজেয় চার)-এর একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।
 

অভিযান সূত্রে জানা যায়, তেজকুনি পাড়ার অ্যাসিউরেন্স হাই স্কুলের একটি স্টোররুমে বিপুল পরিমাণ ইয়াবা মজুত আছে—এমন তথ্যের ভিত্তিতে সেনা সদস্যরা সেখানে তল্লাশি চালান। তল্লাশিতে স্টোররুম থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই মহসিনকে আটক করা হয়।
 

পরে মহসিনের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে নিকটবর্তী তার বাসায় দ্বিতীয় দফা অভিযান চালানো হয়। সেখান থেকে বাড়ির দরজার পাশে থাকা একটি ডাস্টবিনে লুকানো অবস্থায় আরও ৬৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
 

দুই দফা অভিযানে মোট ১,৩৩৬ পিস ইয়াবা, নগদ ৪ লাখ ৬ হাজার ৪০০ টাকা, তিনটি মোবাইল ফোন, তিনটি এক লাখ টাকার চেক এবং একটি ১০ লাখ টাকার এফডিআর চেক জব্দ করা হয়েছে।
 

অভিযান শেষে গ্রেফতার ব্যক্তি ও জব্দ করা আলামতসমূহ তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে থানার এসআই বাদশা বলেন, “সেনাবাহিনী অভিযান চালিয়ে ইয়াবা, নগদ টাকা ও অন্যান্য আলামতসহ এক ব্যক্তিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী