ঢাকা , রবিবার, ২৪ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী ইরানের সাথে চুক্তি ‌‘প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের বেইজিংয়ে শি-পুতিন রুদ্ধদ্বার বৈঠক: ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা, ক্রেমলিনের তথ্য প্রকাশ ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আমিরাত গাজাগামী ফ্লোটিলার কর্মীদের আটকে ধর্ষণের অভিযোগ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ঝিনাইদহে জুমার নামাজের পর এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, আহত তিনজন কোরবানির ঈদের আগে ব্যাংকে নগদ টাকার তীব্র সংকট: চাহিদার অর্ধেক নতুন নোটও দিতে পারছে না টাঁকশাল, বাজারে ছেঁড়া-ফাটা টাকার ছড়াছড়ি ট্রাম্পের পরপরই বেইজিংয়ে পুতিন, বৈঠকের মূল এজেন্ডা কী? ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিপক্ষে ভোট দিলেন ৪ রিপাবলিকান সেপ্টেম্বর-অক্টোবর থেকে ১ বছরে ৫টি স্থানীয় সরকার নির্বাচন, দলীয় প্রতীক ছাড়াই হবে সিটির ভোট: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ফায়ার, সর্বোচ্চ সতর্কাবস্থায় জওয়ানরা জমিজমা মামলা দ্রুত নিষ্পত্তিতে বিকল্প বিরোধ ব্যবস্থার ওপর জোর প্রধানমন্ত্রীর ১০ কোটি ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীকে গুলি করায় মেডিকেল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড ডুয়েটে নবাগত ভিসি নিয়োগ নিয়ে রণক্ষেত্র: পুলিশ-শিক্ষার্থী-উপাচার্য সমর্থকদের ত্রিমুখী সংঘর্ষ, ওসিসহ আহত ১৭ ক্যাপচা টেস্টিংয়ের দিন শেষ! এবার ‘বট’ রুখতে কিউআর কোড স্ক্যান প্রযুক্তির মাস্টারপ্ল্যান গুগলের ১ জুলাই থেকে তিন ধাপে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও হামের টিকার ‘বেসরকারিকরণ’ তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ভারতীয় আকাশে একের পর এক বিমানে বোমাতঙ্ক: আমস্টারডাম ও মালয়েশিয়ার ফ্লাইটে ভুয়া হুমকি, বিমানবন্দরগুলোতে ‘হাই-অ্যালার্ট’ জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী

ভারতে ব্লাড ব্যাংকের রক্ত নিয়ে এইচআইভি পজিটিভ পাঁচ শিশু

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৭:২৭:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৭:২৭:৪৭ অপরাহ্ন
ভারতে ব্লাড ব্যাংকের রক্ত নিয়ে এইচআইভি পজিটিভ পাঁচ শিশু ছবি সংগৃহীত

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পশ্চিম সিংভূম জেলার সরকারি সদর হাসপাতালে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ব্লাড ব্যাংকের রক্ত নেওয়ার পর থ্যালাসেমিয়ায় আক্রান্ত পাঁচটি শিশু এইচআইভি পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে। জেলা প্রশাসক চন্দন কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
 

তিনি জানান, সরকারি হাসপাতালের রক্ত সঞ্চালনের মাধ্যমেই শিশুদের দেহে এইচআইভি সংক্রমিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর হাসপাতালের এইচআইভি ইউনিটের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক, টেকনিশিয়ানসহ সংশ্লিষ্টদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
 

এই ঘটনার পর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। তবে আক্রান্ত শিশুদের পরিবারের অভিযোগ— কেবল আর্থিক সহায়তা নয়, সঠিক চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করাটাই এখন সবচেয়ে জরুরি।
 

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, আক্রান্ত শিশুদের বয়স আট বছরের নিচে এবং তারা সবাই নিয়মিত রক্ত সঞ্চালনের প্রয়োজনীয়তায় হাসপাতালটিতে যেত। সংক্রমণের খবর জানাজানি হওয়ার পর অনেক পরিবার সামাজিক বঞ্চনার শিকারও হয়েছেন।
 

একজন শিশুর পরিবার জানিয়েছে, সন্তান এইচআইভি আক্রান্ত হওয়ার পর বাড়িওয়ালা তাদের বাড়ি ছাড়তে বলেছেন। আরেকজন মা অভিযোগ করেছেন, সংক্রমণের খবর জানার পর থেকেই চিকিৎসক ও নার্সদের আচরণে তীব্র পরিবর্তন দেখা যায়।
 

ঘটনার পর ঝাড়খণ্ড হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ভুক্তভোগী পরিবারগুলোকে সরকারি সকল সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসা সুবিধা দেওয়া হবে।
 

এই ঘটনার পর ভারতে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ও ব্লাড ব্যাংকের মান নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী