ঢাকা , রবিবার, ২৪ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সাথে চুক্তি ‌‘প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের বেইজিংয়ে শি-পুতিন রুদ্ধদ্বার বৈঠক: ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা, ক্রেমলিনের তথ্য প্রকাশ ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আমিরাত গাজাগামী ফ্লোটিলার কর্মীদের আটকে ধর্ষণের অভিযোগ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ঝিনাইদহে জুমার নামাজের পর এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, আহত তিনজন কোরবানির ঈদের আগে ব্যাংকে নগদ টাকার তীব্র সংকট: চাহিদার অর্ধেক নতুন নোটও দিতে পারছে না টাঁকশাল, বাজারে ছেঁড়া-ফাটা টাকার ছড়াছড়ি ট্রাম্পের পরপরই বেইজিংয়ে পুতিন, বৈঠকের মূল এজেন্ডা কী? ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিপক্ষে ভোট দিলেন ৪ রিপাবলিকান সেপ্টেম্বর-অক্টোবর থেকে ১ বছরে ৫টি স্থানীয় সরকার নির্বাচন, দলীয় প্রতীক ছাড়াই হবে সিটির ভোট: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ফায়ার, সর্বোচ্চ সতর্কাবস্থায় জওয়ানরা জমিজমা মামলা দ্রুত নিষ্পত্তিতে বিকল্প বিরোধ ব্যবস্থার ওপর জোর প্রধানমন্ত্রীর ১০ কোটি ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীকে গুলি করায় মেডিকেল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড ডুয়েটে নবাগত ভিসি নিয়োগ নিয়ে রণক্ষেত্র: পুলিশ-শিক্ষার্থী-উপাচার্য সমর্থকদের ত্রিমুখী সংঘর্ষ, ওসিসহ আহত ১৭ ক্যাপচা টেস্টিংয়ের দিন শেষ! এবার ‘বট’ রুখতে কিউআর কোড স্ক্যান প্রযুক্তির মাস্টারপ্ল্যান গুগলের ১ জুলাই থেকে তিন ধাপে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও হামের টিকার ‘বেসরকারিকরণ’ তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ভারতীয় আকাশে একের পর এক বিমানে বোমাতঙ্ক: আমস্টারডাম ও মালয়েশিয়ার ফ্লাইটে ভুয়া হুমকি, বিমানবন্দরগুলোতে ‘হাই-অ্যালার্ট’ জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, একাধিক খালের পুনঃখনন ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

দুদকের অনুসন্ধানে ট্রান্সকম সিইও সিমিন রহমান, অভিযোগ শেখ হাসিনাকে ঘুষ দেওয়ার

  • আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০১:৪৯:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০১:৪৯:৪২ পূর্বাহ্ন
দুদকের অনুসন্ধানে ট্রান্সকম সিইও সিমিন রহমান, অভিযোগ শেখ হাসিনাকে ঘুষ দেওয়ার

ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০০ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি জানিয়েছে, প্রাপ্ত অভিযোগের সত্যতা যাচাই ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।
 

দুদকের উপ-পরিচালক এ কে এম মাহবুবুর রহমানকে এ অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে গত ৫ নভেম্বর। সংস্থার সূত্রে জানা গেছে, প্রয়াত ব্যবসায়ী লতিফুর রহমানের স্ত্রী শাহনাজ রহমান বর্তমানে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন। তার বড় মেয়ে সিমিন রহমান সিইও এবং ছোট মেয়ে শাযরেহ হক গ্রুপের পরিচালক।
 

অনুসন্ধানকারী কর্মকর্তা মাহবুবুর রহমান জানিয়েছেন, অভিযোগের বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব বা সম্পত্তি জব্দের বিষয়টি দুদকের অনুসন্ধান ও তদন্ত-২ শাখায় লিখিতভাবে জানানো হবে বলে সংস্থার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত অনুসন্ধান সম্পন্নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ইতোমধ্যেই চিঠি প্রদান করা হয়েছে।
 

দুদক আরও জানিয়েছে, আগের তিনটি মামলায় ট্রান্সকম গ্রুপের অভ্যন্তরীণ পারিবারিক বিরোধের সূত্রে অর্থ আত্মসাৎ, সম্পত্তি দখল ও অবৈধ শেয়ার হস্তান্তরের অভিযোগ এনেছিলেন শাযরেহ হক। সে সময় মামলায় তার মা শাহনাজ রহমান, বোন সিমিন রহমান ও আরও কয়েকজনকে আসামি করা হয়। ওই মামলার ঘটনায় ট্রান্সকম গ্রুপের পাঁচ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছিলেন এবং পিবিআই গুলশানের হেড অফিস থেকে একাধিক নথি জব্দ করে।
 

প্রসঙ্গত, করোনাকালীন সময়ে ২০২০ সালের ১ জুলাই প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের মৃত্যু হলে একই বছরের আগস্টে চেয়ারম্যান হন তার স্ত্রী শাহনাজ রহমান, আর সিইওর দায়িত্ব নেন মেয়ে সিমিন রহমান। পরবর্তী সময়ে পরিবারের অভ্যন্তরীণ বিরোধ ও মামলা-পাল্টা মামলার মধ্য দিয়েই ট্রান্সকম গ্রুপের নেতৃত্ব কাঠামোয় টানাপোড়েন স্পষ্ট হয়ে ওঠে। বর্তমান ঘুষ সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান তা আরও নতুন মাত্রা যোগ করেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নজরুল জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নজরুল জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান