ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী ইরানের সাথে চুক্তি ‌‘প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের বেইজিংয়ে শি-পুতিন রুদ্ধদ্বার বৈঠক: ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা, ক্রেমলিনের তথ্য প্রকাশ ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আমিরাত গাজাগামী ফ্লোটিলার কর্মীদের আটকে ধর্ষণের অভিযোগ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ঝিনাইদহে জুমার নামাজের পর এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, আহত তিনজন কোরবানির ঈদের আগে ব্যাংকে নগদ টাকার তীব্র সংকট: চাহিদার অর্ধেক নতুন নোটও দিতে পারছে না টাঁকশাল, বাজারে ছেঁড়া-ফাটা টাকার ছড়াছড়ি ট্রাম্পের পরপরই বেইজিংয়ে পুতিন, বৈঠকের মূল এজেন্ডা কী? ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিপক্ষে ভোট দিলেন ৪ রিপাবলিকান সেপ্টেম্বর-অক্টোবর থেকে ১ বছরে ৫টি স্থানীয় সরকার নির্বাচন, দলীয় প্রতীক ছাড়াই হবে সিটির ভোট: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ফায়ার, সর্বোচ্চ সতর্কাবস্থায় জওয়ানরা জমিজমা মামলা দ্রুত নিষ্পত্তিতে বিকল্প বিরোধ ব্যবস্থার ওপর জোর প্রধানমন্ত্রীর ১০ কোটি ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীকে গুলি করায় মেডিকেল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড ডুয়েটে নবাগত ভিসি নিয়োগ নিয়ে রণক্ষেত্র: পুলিশ-শিক্ষার্থী-উপাচার্য সমর্থকদের ত্রিমুখী সংঘর্ষ, ওসিসহ আহত ১৭ ক্যাপচা টেস্টিংয়ের দিন শেষ! এবার ‘বট’ রুখতে কিউআর কোড স্ক্যান প্রযুক্তির মাস্টারপ্ল্যান গুগলের ১ জুলাই থেকে তিন ধাপে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও হামের টিকার ‘বেসরকারিকরণ’ তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ভারতীয় আকাশে একের পর এক বিমানে বোমাতঙ্ক: আমস্টারডাম ও মালয়েশিয়ার ফ্লাইটে ভুয়া হুমকি, বিমানবন্দরগুলোতে ‘হাই-অ্যালার্ট’ জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী

বিশ্বনাথে চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় কম্বল জব্দ, অভিযুক্ত পলাতক

  • আপলোড সময় : ১৩-০১-২০২৬ ১০:০৯:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৬ ১০:০৯:১২ পূর্বাহ্ন
বিশ্বনাথে চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় কম্বল জব্দ, অভিযুক্ত পলাতক সংগৃহীত ছবি
 

সিলেটের বিশ্বনাথ উপজেলায় চোরাচালানের মাধ্যমে দেশে আনা ভারতীয় কম্বল উদ্ধার করেছে থানা পুলিশ। স্থানীয় একটি বসতঘরে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হলেও অভিযুক্ত ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
 

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের মঙ্গলগিরি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। মৃত জগম্বর আলীর ছেলে হেলাল মিয়ার বসতঘর থেকে ১৬ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৬ হাজার টাকা।
 

পুলিশের দাবি, হেলাল মিয়া দীর্ঘদিন ধরে চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে সুনামগঞ্জের ছাতক থানা ও বিশ্বনাথ থানায় একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তার বাড়িতে ভারতীয় চোরাচালানের মালামাল মজুদ রয়েছে—এমন তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়। তবে অভিযান চলাকালে কৌশলে পালিয়ে যান তিনি।
 

জিজ্ঞাসাবাদে অভিযুক্তের পরিবারের সদস্যরা জানান, বাংলাদেশ-ভারত সীমান্তের দোয়ারাবাজার থানাধীন বাংলাবাজার সীমান্ত এলাকা দিয়ে এসব কম্বল চোরাচালানের মাধ্যমে দেশে আনা হয়। পরে সেগুলো বিক্রির উদ্দেশ্যে নিজ বসতঘরে মজুদ রাখা হয়েছিল।
 

এ বিষয়ে বিশ্বনাথ থানা পুলিশের এসআই (নিরস্ত্র) অনীক বড়ুয়া জানান, রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা ভারতীয় কম্বল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী