ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী ইরানের সাথে চুক্তি ‌‘প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের বেইজিংয়ে শি-পুতিন রুদ্ধদ্বার বৈঠক: ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা, ক্রেমলিনের তথ্য প্রকাশ ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আমিরাত গাজাগামী ফ্লোটিলার কর্মীদের আটকে ধর্ষণের অভিযোগ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ঝিনাইদহে জুমার নামাজের পর এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, আহত তিনজন কোরবানির ঈদের আগে ব্যাংকে নগদ টাকার তীব্র সংকট: চাহিদার অর্ধেক নতুন নোটও দিতে পারছে না টাঁকশাল, বাজারে ছেঁড়া-ফাটা টাকার ছড়াছড়ি ট্রাম্পের পরপরই বেইজিংয়ে পুতিন, বৈঠকের মূল এজেন্ডা কী? ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিপক্ষে ভোট দিলেন ৪ রিপাবলিকান সেপ্টেম্বর-অক্টোবর থেকে ১ বছরে ৫টি স্থানীয় সরকার নির্বাচন, দলীয় প্রতীক ছাড়াই হবে সিটির ভোট: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ফায়ার, সর্বোচ্চ সতর্কাবস্থায় জওয়ানরা জমিজমা মামলা দ্রুত নিষ্পত্তিতে বিকল্প বিরোধ ব্যবস্থার ওপর জোর প্রধানমন্ত্রীর ১০ কোটি ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীকে গুলি করায় মেডিকেল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড ডুয়েটে নবাগত ভিসি নিয়োগ নিয়ে রণক্ষেত্র: পুলিশ-শিক্ষার্থী-উপাচার্য সমর্থকদের ত্রিমুখী সংঘর্ষ, ওসিসহ আহত ১৭ ক্যাপচা টেস্টিংয়ের দিন শেষ! এবার ‘বট’ রুখতে কিউআর কোড স্ক্যান প্রযুক্তির মাস্টারপ্ল্যান গুগলের ১ জুলাই থেকে তিন ধাপে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও হামের টিকার ‘বেসরকারিকরণ’ তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ভারতীয় আকাশে একের পর এক বিমানে বোমাতঙ্ক: আমস্টারডাম ও মালয়েশিয়ার ফ্লাইটে ভুয়া হুমকি, বিমানবন্দরগুলোতে ‘হাই-অ্যালার্ট’ জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী

জিলকদের চাঁদ দেখা গেল আমিরাতে, ঈদুল আজহা হতে পারে ২৭ মে

  • আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ০৭:২৫:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ০৭:২৫:৩০ অপরাহ্ন
জিলকদের চাঁদ দেখা গেল আমিরাতে, ঈদুল আজহা হতে পারে ২৭ মে জিলকদের চাঁদ। সংগৃহীত ছবি
 

সংযুক্ত আরব আমিরাতে দিনের উজ্জ্বল আলোয় হিজরি ১৪৪৭ সালের জিলকদ মাসের নতুন চাঁদ দেখা গেছে, যা জ্যোতির্বিজ্ঞানীদের কাছে বিরল একটি ঘটনা হিসেবে বিবেচিত। এই চাঁদ দেখার তথ্যের ভিত্তিতে বিশেষজ্ঞরা আসন্ন ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে পূর্বাভাস দিয়েছেন।
 

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টায় চাঁদটির ছবি তোলা সম্ভব হয়। সে সময় চাঁদের বয়স ছিল ১৬ দশমিক ৫ ঘণ্টা এবং এটি সূর্য থেকে ১১ দশমিক ৭ ডিগ্রি দূরে অবস্থান করছিল। জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ আওদা এই বিরল মুহূর্তের ছবি ধারণ করেন। তার সঙ্গে পর্যবেক্ষণ কাজে অংশ নেন গবেষক খালফান আল নাইমি, ওসামা ঘানিম ও আনাস মুহাম্মদ।
 

এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির বোর্ড চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী এ বছর ঈদুল আজহা ২৭ মে (বুধবার) উদযাপিত হতে পারে এবং পবিত্র আরাফাতের দিন পড়তে পারে ২৬ মে (মঙ্গলবার)। তবে চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে জিলহজ মাসের নতুন চাঁদ দেখার উপর নির্ভর করে।
 

আরাফাত দিবস ও ঈদুল আজহাকে কেন্দ্র করে সাধারণত চার দিনের সরকারি ছুটি দেওয়া হয়, তবে সাপ্তাহিক ছুটি যুক্ত হলে এবার মধ্যপ্রাচ্যে মোট নয় দিনের দীর্ঘ অবকাশের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর চাঁদ দেখা যায়, সে অনুযায়ী বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী