ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী ইরানের সাথে চুক্তি ‌‘প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের বেইজিংয়ে শি-পুতিন রুদ্ধদ্বার বৈঠক: ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা, ক্রেমলিনের তথ্য প্রকাশ ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আমিরাত গাজাগামী ফ্লোটিলার কর্মীদের আটকে ধর্ষণের অভিযোগ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ঝিনাইদহে জুমার নামাজের পর এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, আহত তিনজন কোরবানির ঈদের আগে ব্যাংকে নগদ টাকার তীব্র সংকট: চাহিদার অর্ধেক নতুন নোটও দিতে পারছে না টাঁকশাল, বাজারে ছেঁড়া-ফাটা টাকার ছড়াছড়ি ট্রাম্পের পরপরই বেইজিংয়ে পুতিন, বৈঠকের মূল এজেন্ডা কী? ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিপক্ষে ভোট দিলেন ৪ রিপাবলিকান সেপ্টেম্বর-অক্টোবর থেকে ১ বছরে ৫টি স্থানীয় সরকার নির্বাচন, দলীয় প্রতীক ছাড়াই হবে সিটির ভোট: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ফায়ার, সর্বোচ্চ সতর্কাবস্থায় জওয়ানরা জমিজমা মামলা দ্রুত নিষ্পত্তিতে বিকল্প বিরোধ ব্যবস্থার ওপর জোর প্রধানমন্ত্রীর ১০ কোটি ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীকে গুলি করায় মেডিকেল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড ডুয়েটে নবাগত ভিসি নিয়োগ নিয়ে রণক্ষেত্র: পুলিশ-শিক্ষার্থী-উপাচার্য সমর্থকদের ত্রিমুখী সংঘর্ষ, ওসিসহ আহত ১৭ ক্যাপচা টেস্টিংয়ের দিন শেষ! এবার ‘বট’ রুখতে কিউআর কোড স্ক্যান প্রযুক্তির মাস্টারপ্ল্যান গুগলের ১ জুলাই থেকে তিন ধাপে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও হামের টিকার ‘বেসরকারিকরণ’ তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ভারতীয় আকাশে একের পর এক বিমানে বোমাতঙ্ক: আমস্টারডাম ও মালয়েশিয়ার ফ্লাইটে ভুয়া হুমকি, বিমানবন্দরগুলোতে ‘হাই-অ্যালার্ট’ জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী

'জেলে যাওয়ার কৌতূহলে' ১১ বছরের শিশুকে হত্যা, গ্রেফতার ৬ কিশোর

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ০৩:৫৫:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ০৩:৫৫:৫৮ অপরাহ্ন
'জেলে যাওয়ার কৌতূহলে' ১১ বছরের শিশুকে হত্যা, গ্রেফতার ৬ কিশোর সংগৃহীত ছবি
 

নারায়ণগঞ্জের ফতুল্লায় 'খুন করলে জেলে যাওয়া যাবে' — এই বিকৃত কৌতূহল থেকে ১১ বছরের শিশু হোসাইনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে জড়িত ছয় কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।
 

পুলিশ সুপার জানান, গত ২৪ এপ্রিল ফতুল্লা রেলস্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়ি থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে স্বজনরা এসে লাশ শনাক্ত করেন। নিহত হোসাইন বাবার সঙ্গে শহরে ফুল বিক্রি করত এবং ১৮ এপ্রিল সকাল থেকে নিখোঁজ ছিল। তদন্তে জানা যায়, ওই পরিত্যক্ত বাড়িতে নিয়মিত আড্ডা দেওয়া ও মাদক সেবনকারী কিশোররা তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করে।
 

জিজ্ঞাসাবাদ ও আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে জানা গেছে, সাইফুল, তানভীর ও ইউনুস নিজেদের মধ্যে আলোচনা করে খুন করে জেলে যাওয়ার 'অভিজ্ঞতা' নেওয়ার সিদ্ধান্ত নেয়। পরিকল্পনা অনুযায়ী আগেই পরিত্যক্ত বাড়িতে ছুরি-চাকু লুকিয়ে রাখা হয়। পথ দিয়ে যাওয়ার সময় হোসাইনকে গাঁজা সেবনের প্রলোভন দেখিয়ে ওই স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই অপেক্ষায় থাকা রাহাত, হোসাইন ও ওমরসহ সবাই মিলে ছুরিকাঘাতে শিশুটিকে হত্যা করে পালিয়ে যায়।
 

লাশ উদ্ধারের পরপরই পুলিশ প্রথমে ইয়াসিনকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পর্যায়ক্রমে আরও পাঁচজনকে আটক করা হয়। গ্রেফতারকৃত ছয়জনের মধ্যে চারজন মামলার এজাহারভুক্ত, বাকি দুজনকে তদন্তে শনাক্ত করা হয়েছে। প্রধান আসামি ইয়াসিন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। তবে একজন অপরাধী এখনো পলাতক বলে জানিয়েছে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী