ঢাকা , রবিবার, ২৪ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী ইরানের সাথে চুক্তি ‌‘প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের বেইজিংয়ে শি-পুতিন রুদ্ধদ্বার বৈঠক: ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা, ক্রেমলিনের তথ্য প্রকাশ ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আমিরাত গাজাগামী ফ্লোটিলার কর্মীদের আটকে ধর্ষণের অভিযোগ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ঝিনাইদহে জুমার নামাজের পর এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, আহত তিনজন কোরবানির ঈদের আগে ব্যাংকে নগদ টাকার তীব্র সংকট: চাহিদার অর্ধেক নতুন নোটও দিতে পারছে না টাঁকশাল, বাজারে ছেঁড়া-ফাটা টাকার ছড়াছড়ি ট্রাম্পের পরপরই বেইজিংয়ে পুতিন, বৈঠকের মূল এজেন্ডা কী? ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিপক্ষে ভোট দিলেন ৪ রিপাবলিকান সেপ্টেম্বর-অক্টোবর থেকে ১ বছরে ৫টি স্থানীয় সরকার নির্বাচন, দলীয় প্রতীক ছাড়াই হবে সিটির ভোট: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ফায়ার, সর্বোচ্চ সতর্কাবস্থায় জওয়ানরা জমিজমা মামলা দ্রুত নিষ্পত্তিতে বিকল্প বিরোধ ব্যবস্থার ওপর জোর প্রধানমন্ত্রীর ১০ কোটি ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীকে গুলি করায় মেডিকেল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড ডুয়েটে নবাগত ভিসি নিয়োগ নিয়ে রণক্ষেত্র: পুলিশ-শিক্ষার্থী-উপাচার্য সমর্থকদের ত্রিমুখী সংঘর্ষ, ওসিসহ আহত ১৭ ক্যাপচা টেস্টিংয়ের দিন শেষ! এবার ‘বট’ রুখতে কিউআর কোড স্ক্যান প্রযুক্তির মাস্টারপ্ল্যান গুগলের ১ জুলাই থেকে তিন ধাপে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও হামের টিকার ‘বেসরকারিকরণ’ তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ভারতীয় আকাশে একের পর এক বিমানে বোমাতঙ্ক: আমস্টারডাম ও মালয়েশিয়ার ফ্লাইটে ভুয়া হুমকি, বিমানবন্দরগুলোতে ‘হাই-অ্যালার্ট’ জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত আরও ১৫

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০৯:৩৮:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০৯:৩৮:২৫ পূর্বাহ্ন
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত আরও ১৫ ছবি: সংগৃহীত
দক্ষিণ লেবাননে ইসরায়েলের একাধিক বিমান হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ হামলারয় আহত হয়েছেন আরও কয়েকজন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। খবর শাফাক নিউজের।
 
শনিবার কাফরা এলাকায় উদ্ধারকাজ চালানোর সময় সিভিল ডিফেন্সের কর্মীদের ওপরও হামলা চালানো হয়। এতে কয়েকজন উদ্ধারকর্মী আহত হন। তারা এর আগে হওয়া এক হামলার আহতদের সরিয়ে নিচ্ছিলেন।
 
এদিকে সির আল-গারবিয়া এলাকায় একটি আবাসিক ভবনে হামলায় ৯ জন নিহত এবং ৬ জন আহত হন। অন্যদিকে নাবাতিয়েহ এলাকার একটি সেনা ব্যারাকে হামলায় এক লেবানিজ সেনা আহত হয়েছেন।
 
আল-বাকবুক এলাকাতেও আরও ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া জেজিন, নাবাতিয়েহ, টাইর ও বিনত জবেইল জেলাজুড়ে একাধিক বিমান হামলা চালানো হয়েছে।
 
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মার্চের শুরু থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে ৩ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১০ হাজার মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী, শিশু ও চিকিৎসাকর্মীরাও আছেন।
 
অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। সংগঠনটি বলছে, দক্ষিণ লেবাননের বেসামরিক মানুষের ওপর হামলার জবাব হিসেবেই এসব অভিযান চালানো হয়েছে।
 
ইসরায়েলি সেনাবাহিনীও জানিয়েছে, লেবানন সীমান্তের কাছে ড্রোন বিস্ফোরণে তাদের এক সেনা নিহত এবং আরও দুই সেনা আহত হয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী