ঢাকা , রবিবার, ২৪ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী ইরানের সাথে চুক্তি ‌‘প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের বেইজিংয়ে শি-পুতিন রুদ্ধদ্বার বৈঠক: ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা, ক্রেমলিনের তথ্য প্রকাশ ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আমিরাত গাজাগামী ফ্লোটিলার কর্মীদের আটকে ধর্ষণের অভিযোগ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ঝিনাইদহে জুমার নামাজের পর এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, আহত তিনজন কোরবানির ঈদের আগে ব্যাংকে নগদ টাকার তীব্র সংকট: চাহিদার অর্ধেক নতুন নোটও দিতে পারছে না টাঁকশাল, বাজারে ছেঁড়া-ফাটা টাকার ছড়াছড়ি ট্রাম্পের পরপরই বেইজিংয়ে পুতিন, বৈঠকের মূল এজেন্ডা কী? ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিপক্ষে ভোট দিলেন ৪ রিপাবলিকান সেপ্টেম্বর-অক্টোবর থেকে ১ বছরে ৫টি স্থানীয় সরকার নির্বাচন, দলীয় প্রতীক ছাড়াই হবে সিটির ভোট: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ফায়ার, সর্বোচ্চ সতর্কাবস্থায় জওয়ানরা জমিজমা মামলা দ্রুত নিষ্পত্তিতে বিকল্প বিরোধ ব্যবস্থার ওপর জোর প্রধানমন্ত্রীর ১০ কোটি ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীকে গুলি করায় মেডিকেল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড ডুয়েটে নবাগত ভিসি নিয়োগ নিয়ে রণক্ষেত্র: পুলিশ-শিক্ষার্থী-উপাচার্য সমর্থকদের ত্রিমুখী সংঘর্ষ, ওসিসহ আহত ১৭ ক্যাপচা টেস্টিংয়ের দিন শেষ! এবার ‘বট’ রুখতে কিউআর কোড স্ক্যান প্রযুক্তির মাস্টারপ্ল্যান গুগলের ১ জুলাই থেকে তিন ধাপে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও হামের টিকার ‘বেসরকারিকরণ’ তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ভারতীয় আকাশে একের পর এক বিমানে বোমাতঙ্ক: আমস্টারডাম ও মালয়েশিয়ার ফ্লাইটে ভুয়া হুমকি, বিমানবন্দরগুলোতে ‘হাই-অ্যালার্ট’ জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী

ইরানের সাথে চুক্তি ‌‘প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০৯:৫৪:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০৯:৫৪:২৮ পূর্বাহ্ন
ইরানের সাথে চুক্তি ‌‘প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক ‘মোটামুটি চূড়ান্ত করা হয়েছে’।
 
শনিবার (২৩ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ এ পোস্টে এ তথ্য জানিয়েছেন ট্রাম্প।
 
ট্রাম্প বলেন, এই চুক্তির আওতায় হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করে দেওয়া হবে। তবে তিনি আরও যোগ করেন, এটি যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচক এবং ‘অন্যান্য বিভিন্ন দেশের’ দ্বারা ‘চূড়ান্ত অনুমোদনের’ অপেক্ষায় রয়েছে।
 
কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, জর্ডান, মিশর, তুরস্ক এবং বাহরাইনের নেতা ও কর্মকর্তাদের সাথে একটি ফোনালাপের পর মার্কিন প্রেসিডেন্ট এই ঘোষণা দেন।
 
তিনি জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথেও তিনি আলাদাভাবে ফোনালাপ করেছেন।
 
তিনি আরও লিখেছেন, ‘চুক্তির চূড়ান্ত দিক ও খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে বর্তমানে আলোচনা চলছে এবং শীঘ্রই তা ঘোষণা করা হবে।’
 
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, উভয় পক্ষের মধ্যে সংলাপ সহজতর করতে তার দেশ প্রচেষ্টা চালিয়ে যাবে এবং তিনি আশা প্রকাশ করেন, ইসলামাবাদ ‘খুব শীঘ্রই’ পরবর্তী যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আতিথেয়তা করতে পারবে।
 
ফোনালাপের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এক বিবৃতিতে জানান, আঙ্কারা এই আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট। তিনি উল্লেখ করেন, যেকোনো চুক্তি হরমুজ প্রণালী দিয়ে অবাধ যাতায়াতকে সহজতর করবে, যদিও এটি কীভাবে করা হবে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।
 
মিশরের প্রেসিডেন্ট কার্যালয় থেকে দেওয়া পৃথক এক বিবৃতিতে, সব পক্ষকে এই কূটনৈতিক উদ্যোগের সুযোগ নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে।
 
এই ঘোষণাটি এমন এক সপ্তাহে এলো যার শুরুতে ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছিলেন, একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর সময় ফুরিয়ে আসছে। পরবর্তীতে তিনি সাংবাদিকদের জানান, তিনি পুনরায় হামলা শুরু করার একেবারে দ্বারপ্রান্তে ছিলেন, কিন্তু উপসাগরীয় দেশগুলোর অনুরোধে তিনি সেই সিদ্ধান্ত ‘স্থগিত’ রাখার সিদ্ধান্ত নেন।
 
এরপর থেকে ট্রাম্প কখনো সংঘাত আরও বাড়ানোর হুমকি দিয়েছেন-যার মধ্যে শনিবার যুক্তরাষ্ট্রের পতাকায় ঢাকা ইরানের একটি ছবি পোস্ট করার ঘটনাও রয়েছে। আবার কখনো বা চুক্তি খুব কাছাকাছি রয়েছে বলে মন্তব্য করেছেন।
 
সূত্র : আল-জাজিরা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী