রংপুরে ১৯ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

আপলোড সময় : ২৪-১১-২০২৫ ০৮:৩৪:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৫ ০৮:৩৪:১০ অপরাহ্ন

রংপুরে ১৯ মাস বয়সি এক শিশুকে ধর্ষণের মামলায় প্রধান আসামি মো. রাব্বী (২০)–কে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। গ্রেফতার রাব্বী তারাগঞ্জ উপজেলার কুর্শা পঞ্চায়েতপাড়ার জিয়াউর রহমানের ছেলে।
 

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার গভীর রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
 

মামলা সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই বিকেলে শিশুটি বাড়ির উঠানে খেলছিল। সেই সময় অভিযুক্ত রাব্বী চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে নিজের ঘরে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণ করে। নির্যাতনের ফলে শিশুটির যৌনাঙ্গে রক্তক্ষরণ ও জখম হয়। শিশুটির কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। ঘটনার পরপরই পালিয়ে যায় রাব্বী।
 

পরবর্তীতে শিশুটির মা বাদী হয়ে তারাগঞ্জ থানায় মামলা দায়ের করলে র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জের বাহাগিলি ইউনিয়নে অবস্থানকালে তাকে গ্রেফতার করা হয়।
 

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, “মামলার পর আমরা ছায়া তদন্ত শুরু করি। প্রযুক্তিগত সহায়তায় তার অবস্থান শনাক্ত করে শেষ পর্যন্ত তাকে আটক করতে সক্ষম হই।” গ্রেফতারের পর রাব্বীকে তারাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]