হালিশহরে বিস্ফোরণ : পরিবারের শেষ সদস্য স্নিগ্ধাও না ফেরার দেশে

আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ১২:২৬:০৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ১২:২৬:০৭ পূর্বাহ্ন
চট্টগ্রাম নগরীর হালিশহরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় উম্মে আইমান স্নিগ্ধা (১০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
 
এক মাস চিকিৎসাধীন থাকার পর গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
উম্মে আইমান স্নিগ্ধা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাড়িটির গৃহকর্তা, মোটর পার্টস ব্যবসায়ী সাখাওয়াত হোসেনের মেয়ে। এর আগে সাখাওয়াত হোসেন, তার স্ত্রী নুরজাহান বেগম এবং ছেলে সাফায়াত হোসেন মারা যান। সর্বশেষ স্নিগ্ধার মৃত্যুতে পরিবারটির আর কেউ জীবিত রইল না।
 
এ নিয়ে এ ঘটনায় দগ্ধ ৯ জনের মধ্যে ৭ জনের মৃত্যু হলো।
 
গত ২৩ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে হালিশহরের ‘হালিমা মঞ্জিল’ নামের একটি ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাখাওয়াত হোসেনের পরিবারের চার সদস্য ছাড়াও তার প্রবাসী মেজ ভাই সামির আহমেদ, ভাইয়ের স্ত্রী পাখি আক্তার এবং ছোট ভাই শিপন হোসেন মারা যান।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]