জ্বালানি সাশ্রয়ে ব্যাংক লেনদেনের সময়সূচিতে পরিবর্তন: নতুন সময় ৯টা থেকে ৩টা

আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ১২:৫৩:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ১২:৫৭:৩৬ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানিসংকটের প্রেক্ষাপটে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনসহ একগুচ্ছ ব্যয় সংকোচনমূলক সিদ্ধান্ত নিয়েছে সরকার। 
 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংক লেনদেনের সময়েও আনা হয়েছে পরিবর্তন। 
 

বৃহস্পতিবার (০২ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকের পর ব্রিফিংয়ে এসে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এ তথ্য জানান।
 

মন্ত্রিপরিষদ সচিব জানান, ব্যাংকগুলোতে লেনদেন চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে, আনুষঙ্গিক কাজ শেষ করতে বিকেল ৪টায় ব্যাংক বন্ধ হবে বলে জানান তিনি।
 

বর্তমানে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন করা হয়। পরবর্তী সময়ে (বিকাল ৪টার পর) ব্যাংকের অভ্যন্তরীণ ও আনুষঙ্গিক দাপ্তরিক কাজ পরিচালনার জন্য ব্যাংকগুলো সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]