অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় হামাসের শীর্ষ নেতা খলিল আল-হাইয়ার পুত্র আজম আল-হাইয়া নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (৬ মে) রাতের হামলায় গুরুতর আহত আজম পরদিন বৃহস্পতিবার (৭ মে) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হামাসের নেতা বাসসেম নাঈম বিষয়টি নিশ্চিত করেছেন বলে আল জাজিরা জানিয়েছে।
এটি খলিল আল-হাইয়ার তৃতীয় সন্তানের মৃত্যু — তিনটি ভিন্ন হামলায়। ২০০৮ ও ২০১৪ সালে গাজায় ইসরাইলি অভিযানে তাঁর দুই ছেলে নিহত হন। গত বছর কাতারের রাজধানী দোহায় হামাস নেতৃবৃন্দকে লক্ষ্য করে চালানো হামলায় প্রাণ হারান তৃতীয় পুত্র। এর আগে ইসরাইল অন্তত তিনবার খলিল আল-হাইয়াকে সরাসরি হত্যার চেষ্টা করেছে।
হামাস কর্মকর্তা তাহের আল-ননো এক ফেসবুক পোস্টে বলেছেন, এই হামলা কেবল আলোচনাকারী হিসেবে খলিল আল-হাইয়ার অবস্থানকে আরও দৃঢ় করবে। তবে ইসরাইলি সামরিক বাহিনী এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
একই দিনে ইসরাইলের আরও দুটি পৃথক হামলায় আরও চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামাস পরিচালিত পুলিশ বাহিনীর একজন কর্নেলও রয়েছেন বলে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।