নজরুল জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০১:৫৬:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০১:৫৬:০৩ অপরাহ্ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার (২৩ মে) সকাল ৯টায় রাজধানী ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দুপুর ১২টায় তিনি ময়মনসিংহের ত্রিশালে পৌঁছাবেন। সেখানে বইলর কানহর ধরার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।

এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বিকেলে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ারও কথা রয়েছে তার।

তার সফরকে ঘিরে ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস। একইসঙ্গে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]