তেজগাঁওয়ে ইভি প্রদর্শনী: স্পোর্টস কার ও লরি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০২:০২:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০২:০২:৫৩ অপরাহ্ন

শনিবার সকালে রাজধানীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত একটি ইলেকট্রিক ভেহিকল (ইভি) প্রদর্শনী পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি দেশীয়ভাবে তৈরি বিভিন্ন যানবাহন ঘুরে দেখেন এবং একটি স্পোর্টস কার ও একটি লরি নিজে চালিয়ে পরীক্ষামূলক অভিজ্ঞতা নেন।
 

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, প্রদর্শনীতে স্থানীয়ভাবে নির্মিত স্পোর্টস কার, ইলেকট্রিক ট্রাক/লরি এবং মোটরসাইকেল উপস্থাপন করা হয়। আধুনিক প্রযুক্তিনির্ভর এই যানবাহনগুলো দেশের অটোমোবাইল শিল্পে নতুন সম্ভাবনার ইঙ্গিত দেয়। পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট যানবাহন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং খাতটির বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে ধারণা নেন।
 

এ সময় তিনি দেশীয় উৎপাদন বৃদ্ধির ওপর জোর দেন এবং প্রযুক্তিনির্ভর পরিবহন ব্যবস্থার বিকাশে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। বৈশ্বিক প্রেক্ষাপটে পরিবেশবান্ধব যানবাহনের চাহিদা বাড়ার সঙ্গে তাল মিলিয়ে দেশের ইভি খাতকে এগিয়ে নেওয়ার বিষয়টিও আলোচনায় আসে।
 

প্রদর্শনী শেষে সকাল ১১টা ৫ মিনিটে তেজগাঁও কার্যালয় থেকে সড়কপথে ময়মনসিংহের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]