চীনের শানসিতে কয়লা খনি বিস্ফোরণ: নিহত বেড়ে ৮২, উদ্ধার অভিযান জোরদার

আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০২:০৫:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০২:০৫:৩৩ অপরাহ্ন

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশে একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা জোরদার করা হলেও হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।
 

শনিবার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, চাংঝি শহরের লিউশেনিউ কয়লা খনিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিস্ফোরণটি ঘটে। দুর্ঘটনার সময় খনির ভেতরে মোট ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের পর অনেকেই আটকা পড়েন, যাদের উদ্ধারে জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত অভিযান শুরু করে।
 

দুর্ঘটনার কারণ এখনও নির্ধারণ করা হয়নি বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন।
 

শানসি প্রদেশ চীনের অন্যতম প্রধান কয়লা উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত। বিপুল পরিমাণ কয়লা উৎপাদনের কারণে এই অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব অত্যন্ত বেশি। তবে দীর্ঘদিন ধরে এখানকার খনি শিল্পে নিরাপত্তা ঘাটতির অভিযোগ রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে, যা খনি নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে সামনে এনেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]