ঈদে যমুনা সেতুতে একদিনে পারাপার প্রায় ৪০ হাজার গাড়ি, টোল আদায় সাড়ে তিন কোটি ছাড়ালো

আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ১২:৩৪:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ১২:৩৪:৩২ অপরাহ্ন
 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো ও কর্মস্থলফেরত মানুষের চাপে যমুনা সেতুতে গাড়ি পারাপার ও টোল আদায়ে বড় উল্লম্ফন দেখা গেছে। ২৪ মে সেতুর পূর্ব ও পশ্চিম উভয় পাড়ে মিলিয়ে মোট ৩৯ হাজার ৯১৯টি গাড়ি পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে তিন কোটি ২৫ লাখ ১৫ হাজার ৬৫০ টাকা।
 

সেতু সাইট অফিসের তথ্য অনুযায়ী, পূর্বপাড়ে ২২ হাজার ১১২টি গাড়ি পারাপারে টোল আদায় হয়েছে এক কোটি ৬২ লাখ ৩৫ হাজার ২৫০ টাকা। পশ্চিমপাড়ে ১৭ হাজার ৮০৭টি গাড়ি পারাপারে আদায় হয়েছে এক কোটি ৬২ লাখ ৮০ হাজার ৪০০ টাকা।
 

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদের আগে ঘরমুখো মানুষের ভিড় সবচেয়ে বেশি থাকে। ঈদ শেষে কর্মস্থলে ফেরার সময়ও সেতুতে গাড়ির চাপ বাড়ে, ফলে টোল আদায়ও তুলনামূলকভাবে বেশি হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]