শাপলা চত্বর হত্যা মামলায় দীপু মনি, মোজাম্মেল বাবু-রূপাসহ ৯ আসামি ট্রাইব্যুনালে

আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ১১:১৮:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ১১:১৮:৪৮ পূর্বাহ্ন

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাসহ ৯ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (৭ জুন) সকালে কারাগার থেকে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়।

এদিন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। তবে তদন্ত কার্যক্রম এখনো চলমান থাকায় রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চাওয়া হতে পারে বলে জানা গেছে।

প্রসিকিউশন সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের চারটি স্থানে সহিংস ঘটনায় মোট ৫৮ জন নিহত হন বলে তদন্তে শনাক্ত করা হয়েছে।

তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে।

মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর পরবর্তী বিচারিক কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেবে ট্রাইব্যুনাল।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]