মাদারীপুরে পত্রিকাবাহী পিকাপ-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৫

আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ০১:৪১:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ০১:৪১:২১ অপরাহ্ন
 

মাদারীপুরের ডাসার উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে পত্রিকাবাহী পিকাপ ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পত্রিকা পরিবহণ ঠিকাদার নাঈম নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। সোমবার (১৫ জুন) সকালে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের উদ্দেশে সংবাদপত্র বহনকারী পিকাপটির সঙ্গে বরিশাল থেকে ঢাকাগামী বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তীব্র সংঘর্ষে পিকাপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নিহত হন ঠিকাদার নাঈম। আহত পাঁচজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
 

কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা খোকন জমাদ্দার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ডাসার থানার ওসি সোলায়মান মাহমুদ জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
 

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ঢাকা-বরিশাল মহাসড়কে অতিরিক্ত গতি, বেপরোয়া ওভারটেকিং ও ট্রাফিক আইন অমান্যের কারণে এ ধরনের দুর্ঘটনা নিয়মিত ঘটছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]