ঢাকা , রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অফিস সময়সূচিতে বড় পরিবর্তন: আজ থেকে নতুন নিয়মে চলবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান আজ থেকে হাম নিয়ন্ত্রণে বিশেষ টিকাদান কর্মসূচি, ৩০ উপজেলায় শুরু কার্যক্রম জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আজ ১১ দলের বিক্ষোভ কর্মসূচি তেল আবিবে মোসাদের সদরদপ্তরে ‘নির্ভুল হামলার’ দাবি ইরানের হামের উপসর্গ নিয়ে চমেক হাসপাতালে শিশুর মৃত্যু জ্বালানি সাশ্রয়ে ব্যাংক লেনদেনের সময়সূচিতে পরিবর্তন: নতুন সময় ৯টা থেকে ৩টা ১১ জেলায় অভিযান: ২০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জেল-জরিমানা ৮ জনের সারাদেশে স্কুল বন্ধ ও শিশু মৃত্যুর তদন্ত চেয়ে হাইকোর্টে রিট: হামের প্রকোপ মোকাবিলায় আদালতের হস্তক্ষেপ কামনা সারাদেশে অবৈধ মজুতকৃত ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার বৈশ্বিক জ্বালানি সংকটে সবচেয়ে বড় ঝুঁকিতে বাংলাদেশ: রেশনিংয়ের পথে সরকার? দূর হচ্ছে জ্বালানি সংকট: দেশে পৌঁছাচ্ছে ডিজেল ও তেলের বড় চালান সিইসির বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর: সংবিধান সংস্কার আদেশকে ‘প্রতারণার দলিল’ আখ্যা মার্কিন ১৮ প্রযুক্তি ও আর্থিক প্রতিষ্ঠানকে আইআরজিসির 'বৈধ লক্ষ্যবস্তু' ঘোষণা সচেতন হতে হবে, আতঙ্ক নয় : ডা. মামুনুর রশীদ ভারতে ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা ৪২ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, মাঠপর্যায়ে কাজ জোরদারের নির্দেশ ডিএনসিসি এলাকার উন্নয়ন কাজে ফাঁকি দিলেই ব্যবস্থা: মাঠে নামছেন নির্বাহী প্রকৌশলীরা তেল পাচার ও অবৈধ মজুতের তথ্য দিলেই লাখ টাকা পুরস্কার: সরকারের বড় ঘোষণা ৯ এপ্রিল বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপ-নির্বাচন: নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা জ্বালানি সাশ্রয়ে বড় পদক্ষেপ: অনলাইন ক্লাস ও হোম অফিসের পরিকল্পনা করছে সরকার

মাধবদীতে কিশোরী হত্যা মামলায় আসামিদের ৮ দিনের রিমান্ড, আসামিপক্ষে আইনজীবী অনুপস্থিত

  • আপলোড সময় : ০১-০৩-২০২৬ ০৭:৪৪:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৬ ১০:৫৭:৪৩ অপরাহ্ন
মাধবদীতে কিশোরী হত্যা মামলায় আসামিদের ৮ দিনের রিমান্ড, আসামিপক্ষে আইনজীবী অনুপস্থিত সংগৃহীত ছবি
 

নরসিংদীর মাধবদীতে কিশোরীকে অপহরণ, ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার সাত আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে জেলা আইনজীবী সমিতির সিদ্ধান্ত অনুযায়ী এ মামলায় আসামিপক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি বলে জানা গেছে।
 

রোববার (১ মার্চ) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (২য়) আদালত, নরসিংদী-এর বিচারক মো. মেহেদী হাসান প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ সাতজনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন।
 

মাধবদী থানার পরিদর্শক (তদন্ত) মো. ওমর কাইয়ুম জানান, এজাহার অনুযায়ী ধর্ষণের ঘটনায় সরাসরি জড়িত চারজন এবং ঘটনা ধামাচাপা দিতে সালিশ বৈঠকে যুক্ত সাবেক মেম্বারসহ আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক দুই আসামিকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
 

নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান ভুইয়া বলেন, সমিতির সিদ্ধান্ত অনুযায়ী আসামিপক্ষকে কোনো আইনজীবী আইনি সহায়তা দেবেন না; রাষ্ট্রপক্ষকে সহযোগিতা করা হবে। তিনি আশা প্রকাশ করেন, তদন্ত দ্রুত শেষ হলে ছয় মাসের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে।
 

মামলার নথি অনুযায়ী, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) কিশোরীকে তার বাবাকে ছুরি দেখিয়ে জিম্মি করে তুলে নেওয়া হয়। পরে তাকে যৌন সহিংসতার পর হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়। এ ঘটনায় নিহতের মা নূর মোহাম্মদ ওরফে নূরাকে প্রধান আসামি করে মোট নয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মামলাটির তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জ্বালানি সংকট কাটাতে সুখবর: মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে নতুন জাহাজ

জ্বালানি সংকট কাটাতে সুখবর: মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে নতুন জাহাজ