ঢাকা , রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আজ ১১ দলের বিক্ষোভ কর্মসূচি তেল আবিবে মোসাদের সদরদপ্তরে ‘নির্ভুল হামলার’ দাবি ইরানের হামের উপসর্গ নিয়ে চমেক হাসপাতালে শিশুর মৃত্যু জ্বালানি সাশ্রয়ে ব্যাংক লেনদেনের সময়সূচিতে পরিবর্তন: নতুন সময় ৯টা থেকে ৩টা ১১ জেলায় অভিযান: ২০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জেল-জরিমানা ৮ জনের সারাদেশে স্কুল বন্ধ ও শিশু মৃত্যুর তদন্ত চেয়ে হাইকোর্টে রিট: হামের প্রকোপ মোকাবিলায় আদালতের হস্তক্ষেপ কামনা সারাদেশে অবৈধ মজুতকৃত ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার বৈশ্বিক জ্বালানি সংকটে সবচেয়ে বড় ঝুঁকিতে বাংলাদেশ: রেশনিংয়ের পথে সরকার? দূর হচ্ছে জ্বালানি সংকট: দেশে পৌঁছাচ্ছে ডিজেল ও তেলের বড় চালান সিইসির বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর: সংবিধান সংস্কার আদেশকে ‘প্রতারণার দলিল’ আখ্যা মার্কিন ১৮ প্রযুক্তি ও আর্থিক প্রতিষ্ঠানকে আইআরজিসির 'বৈধ লক্ষ্যবস্তু' ঘোষণা সচেতন হতে হবে, আতঙ্ক নয় : ডা. মামুনুর রশীদ ভারতে ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা ৪২ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, মাঠপর্যায়ে কাজ জোরদারের নির্দেশ ডিএনসিসি এলাকার উন্নয়ন কাজে ফাঁকি দিলেই ব্যবস্থা: মাঠে নামছেন নির্বাহী প্রকৌশলীরা তেল পাচার ও অবৈধ মজুতের তথ্য দিলেই লাখ টাকা পুরস্কার: সরকারের বড় ঘোষণা ৯ এপ্রিল বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপ-নির্বাচন: নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা জ্বালানি সাশ্রয়ে বড় পদক্ষেপ: অনলাইন ক্লাস ও হোম অফিসের পরিকল্পনা করছে সরকার তেলের দাম ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়াল শাহজালালে ফ্লাইট বিপর্যয়, এক মাসে ৮৫৮ ফ্লাইট বাতিল

হরমুজ প্রণালিতে ১ লাখ টন তেল আটকা থাকলেও বিকল্প পথে সৌদি থেকে আসছে আরও ১ লাখ টন অপরিশোধিত তেল

  • আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ০১:০৪:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ০২:০১:১১ অপরাহ্ন
হরমুজ প্রণালিতে ১ লাখ টন তেল আটকা থাকলেও বিকল্প পথে সৌদি থেকে আসছে আরও ১ লাখ টন অপরিশোধিত তেল ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালির কাছে আটকে থাক ছয় জ্বালানিবাহি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। তারপরও বিকল্প পথে সৌদি আরব থেকে এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) আমদানি করছে বাংলাদেশ।

লোহিত সাগরের তীরবর্তী সৌদি বন্দর ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে এ তেল সাগরপথে সরাসরি দেশের রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আনা হবে। তেলবাহী ট্যাংকারটি আগামী ২০ এপ্রিল লোড করার কথা রয়েছে। সরকারি বার্তা সংস্থা বাসস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এদিকে, বর্তমানে ‘এমটি নরডিক পলুকস’ নামের একটি জাহাজে থাকা এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল হরমুজ প্রণালিতে আটকা পড়ে আছে। জাহাজটি বর্তমানে সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবস্থান করলেও ইরানের বিশেষ ছাড়পত্র না পাওয়ায় এটি বাংলাদেশে আসতে পারছে না।

যদিও ইরান সম্প্রতি বাংলাদেশের ছয়টি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে, তবে এ তেলের জাহাজটি সে তালিকায় অন্তর্ভুক্ত নয়।

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) এর তথ্য অনুযায়ী, আগামী ২০ এপ্রিল সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে এক লাখ মেট্রিক টন তেল জাহাজে লোড করা হবে। আরও এক লাখ টন তেল নিয়ে হরমুজ প্রণালীতে আটকা পড়ে আছে ‘এমটি নরডিক পলুকস’ নামের জাহাজ। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দুই জাহাজ মিলিয়ে মোট দুই লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। পরে এসব তেল রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করে বাজারজাত করা হবে।

এতে চলমান সংকট অনেকটাই লাঘব হবে বলে আশা করছে বিএসসি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্রুড অয়েল সংকটে ইস্টার্ন রিফাইনারি, মালয়েশিয়া থেকে জরুরি আমদানির উদ্যোগ

ক্রুড অয়েল সংকটে ইস্টার্ন রিফাইনারি, মালয়েশিয়া থেকে জরুরি আমদানির উদ্যোগ