ঢাকা , রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অফিস সময়সূচিতে বড় পরিবর্তন: আজ থেকে নতুন নিয়মে চলবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান আজ থেকে হাম নিয়ন্ত্রণে বিশেষ টিকাদান কর্মসূচি, ৩০ উপজেলায় শুরু কার্যক্রম জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আজ ১১ দলের বিক্ষোভ কর্মসূচি তেল আবিবে মোসাদের সদরদপ্তরে ‘নির্ভুল হামলার’ দাবি ইরানের হামের উপসর্গ নিয়ে চমেক হাসপাতালে শিশুর মৃত্যু জ্বালানি সাশ্রয়ে ব্যাংক লেনদেনের সময়সূচিতে পরিবর্তন: নতুন সময় ৯টা থেকে ৩টা ১১ জেলায় অভিযান: ২০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জেল-জরিমানা ৮ জনের সারাদেশে স্কুল বন্ধ ও শিশু মৃত্যুর তদন্ত চেয়ে হাইকোর্টে রিট: হামের প্রকোপ মোকাবিলায় আদালতের হস্তক্ষেপ কামনা সারাদেশে অবৈধ মজুতকৃত ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার বৈশ্বিক জ্বালানি সংকটে সবচেয়ে বড় ঝুঁকিতে বাংলাদেশ: রেশনিংয়ের পথে সরকার? দূর হচ্ছে জ্বালানি সংকট: দেশে পৌঁছাচ্ছে ডিজেল ও তেলের বড় চালান সিইসির বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর: সংবিধান সংস্কার আদেশকে ‘প্রতারণার দলিল’ আখ্যা মার্কিন ১৮ প্রযুক্তি ও আর্থিক প্রতিষ্ঠানকে আইআরজিসির 'বৈধ লক্ষ্যবস্তু' ঘোষণা সচেতন হতে হবে, আতঙ্ক নয় : ডা. মামুনুর রশীদ ভারতে ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা ৪২ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, মাঠপর্যায়ে কাজ জোরদারের নির্দেশ ডিএনসিসি এলাকার উন্নয়ন কাজে ফাঁকি দিলেই ব্যবস্থা: মাঠে নামছেন নির্বাহী প্রকৌশলীরা তেল পাচার ও অবৈধ মজুতের তথ্য দিলেই লাখ টাকা পুরস্কার: সরকারের বড় ঘোষণা ৯ এপ্রিল বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপ-নির্বাচন: নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা জ্বালানি সাশ্রয়ে বড় পদক্ষেপ: অনলাইন ক্লাস ও হোম অফিসের পরিকল্পনা করছে সরকার

টঙ্গী বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে অন্তত ১৫ দোকান

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ০৬:৩৪:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ০৬:৩৪:৫৯ পূর্বাহ্ন
টঙ্গী বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে অন্তত ১৫ দোকান সংগৃহীত ছবি
 

গাজীপুরের টঙ্গী বাজারের মা সফুরউন নেছা মার্কেটে গভীর রাতে আগুন লেগে অন্তত ১৫টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
 

শুক্রবার (৬ মার্চ) রাত প্রায় ১২টার দিকে মার্কেটটিতে আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আগুন লাগার পর দ্রুত তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। শুরুতে স্থানীয় বাসিন্দারা নিজ উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তাদের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
 

ফায়ার সার্ভিস সূত্র জানায়, মার্কেটটিতে দরজা-জানালার পর্দা, থাই অ্যালুমিনিয়াম ও বিভিন্ন কেমিক্যালজাত পণ্যের দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১৩ থেকে ১৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
 

টঙ্গী ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র কর্মকর্তা শাহীন আলম বলেন, দাহ্য পণ্য থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে দ্রুত অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জ্বালানি সংকট কাটাতে সুখবর: মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে নতুন জাহাজ

জ্বালানি সংকট কাটাতে সুখবর: মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে নতুন জাহাজ