ঢাকা , রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অফিস সময়সূচিতে বড় পরিবর্তন: আজ থেকে নতুন নিয়মে চলবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান আজ থেকে হাম নিয়ন্ত্রণে বিশেষ টিকাদান কর্মসূচি, ৩০ উপজেলায় শুরু কার্যক্রম জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আজ ১১ দলের বিক্ষোভ কর্মসূচি তেল আবিবে মোসাদের সদরদপ্তরে ‘নির্ভুল হামলার’ দাবি ইরানের হামের উপসর্গ নিয়ে চমেক হাসপাতালে শিশুর মৃত্যু জ্বালানি সাশ্রয়ে ব্যাংক লেনদেনের সময়সূচিতে পরিবর্তন: নতুন সময় ৯টা থেকে ৩টা ১১ জেলায় অভিযান: ২০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জেল-জরিমানা ৮ জনের সারাদেশে স্কুল বন্ধ ও শিশু মৃত্যুর তদন্ত চেয়ে হাইকোর্টে রিট: হামের প্রকোপ মোকাবিলায় আদালতের হস্তক্ষেপ কামনা সারাদেশে অবৈধ মজুতকৃত ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার বৈশ্বিক জ্বালানি সংকটে সবচেয়ে বড় ঝুঁকিতে বাংলাদেশ: রেশনিংয়ের পথে সরকার? দূর হচ্ছে জ্বালানি সংকট: দেশে পৌঁছাচ্ছে ডিজেল ও তেলের বড় চালান সিইসির বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর: সংবিধান সংস্কার আদেশকে ‘প্রতারণার দলিল’ আখ্যা মার্কিন ১৮ প্রযুক্তি ও আর্থিক প্রতিষ্ঠানকে আইআরজিসির 'বৈধ লক্ষ্যবস্তু' ঘোষণা সচেতন হতে হবে, আতঙ্ক নয় : ডা. মামুনুর রশীদ ভারতে ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা ৪২ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, মাঠপর্যায়ে কাজ জোরদারের নির্দেশ ডিএনসিসি এলাকার উন্নয়ন কাজে ফাঁকি দিলেই ব্যবস্থা: মাঠে নামছেন নির্বাহী প্রকৌশলীরা তেল পাচার ও অবৈধ মজুতের তথ্য দিলেই লাখ টাকা পুরস্কার: সরকারের বড় ঘোষণা ৯ এপ্রিল বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপ-নির্বাচন: নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা জ্বালানি সাশ্রয়ে বড় পদক্ষেপ: অনলাইন ক্লাস ও হোম অফিসের পরিকল্পনা করছে সরকার

ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত বিএনপি নেতা

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০৬:৪৭:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০৬:৪৭:০২ পূর্বাহ্ন
ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত বিএনপি নেতা সংগৃহীত ছবি
 

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় একটি কারিগরি কলেজের নিয়োগ পরীক্ষার খাতা ও সংশ্লিষ্ট নথিপত্র জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের ভেতরে এই ঘটনা ঘটে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, হরিপুর মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে ‘আয়া’ ও ‘পরিচ্ছন্নতা কর্মী’ পদে নিয়োগের জন্য ওইদিন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট আটজন প্রার্থী অংশ নেন। পরীক্ষা শেষে ফলাফল যাচাই ও মৌখিক পরীক্ষার প্রস্তুতির জন্য কলেজের অধ্যক্ষসহ নিয়োগ বোর্ডের সদস্যরা ইউএনও রায়হানুল ইসলামের কক্ষে অবস্থান করছিলেন।
 

কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ অভিযোগ করেন, ওই সময় উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীন কয়েকজন সহযোগীকে নিয়ে কক্ষে প্রবেশ করেন এবং হঠাৎ উত্তেজনা সৃষ্টি করে নিয়োগ সংক্রান্ত খাতা ও কাগজপত্র ছিনিয়ে নিয়ে যান। তিনি জানান, ঘটনার পর আইনি ব্যবস্থা নিতে তারা থানায় যোগাযোগ করেছেন।
 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও রায়হানুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছিল এবং পরীক্ষার খাতা যাচাইয়ের প্রস্তুতি চলছিল। এ সময় অভিযুক্ত ব্যক্তি ও তার অনুসারীরা কক্ষে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং জোরপূর্বক পরীক্ষার খাতা ও প্রয়োজনীয় নথি নিয়ে যান। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
 

তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীন। তার দাবি, তারা কোনো নথিপত্র ছিনিয়ে নেননি। তার ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়োগ দেওয়ার চেষ্টা হচ্ছিল, যার প্রতিবাদ করতে গেলে প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।
 

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাকিম আজাদ জানিয়েছেন, বিষয়টি তাদের নজরে এসেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জ্বালানি সংকট কাটাতে সুখবর: মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে নতুন জাহাজ

জ্বালানি সংকট কাটাতে সুখবর: মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে নতুন জাহাজ