ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী ইরানের সাথে চুক্তি ‌‘প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের বেইজিংয়ে শি-পুতিন রুদ্ধদ্বার বৈঠক: ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা, ক্রেমলিনের তথ্য প্রকাশ ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আমিরাত গাজাগামী ফ্লোটিলার কর্মীদের আটকে ধর্ষণের অভিযোগ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ঝিনাইদহে জুমার নামাজের পর এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, আহত তিনজন কোরবানির ঈদের আগে ব্যাংকে নগদ টাকার তীব্র সংকট: চাহিদার অর্ধেক নতুন নোটও দিতে পারছে না টাঁকশাল, বাজারে ছেঁড়া-ফাটা টাকার ছড়াছড়ি ট্রাম্পের পরপরই বেইজিংয়ে পুতিন, বৈঠকের মূল এজেন্ডা কী? ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিপক্ষে ভোট দিলেন ৪ রিপাবলিকান সেপ্টেম্বর-অক্টোবর থেকে ১ বছরে ৫টি স্থানীয় সরকার নির্বাচন, দলীয় প্রতীক ছাড়াই হবে সিটির ভোট: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ফায়ার, সর্বোচ্চ সতর্কাবস্থায় জওয়ানরা জমিজমা মামলা দ্রুত নিষ্পত্তিতে বিকল্প বিরোধ ব্যবস্থার ওপর জোর প্রধানমন্ত্রীর ১০ কোটি ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীকে গুলি করায় মেডিকেল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড ডুয়েটে নবাগত ভিসি নিয়োগ নিয়ে রণক্ষেত্র: পুলিশ-শিক্ষার্থী-উপাচার্য সমর্থকদের ত্রিমুখী সংঘর্ষ, ওসিসহ আহত ১৭ ক্যাপচা টেস্টিংয়ের দিন শেষ! এবার ‘বট’ রুখতে কিউআর কোড স্ক্যান প্রযুক্তির মাস্টারপ্ল্যান গুগলের ১ জুলাই থেকে তিন ধাপে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও হামের টিকার ‘বেসরকারিকরণ’ তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ভারতীয় আকাশে একের পর এক বিমানে বোমাতঙ্ক: আমস্টারডাম ও মালয়েশিয়ার ফ্লাইটে ভুয়া হুমকি, বিমানবন্দরগুলোতে ‘হাই-অ্যালার্ট’ জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী

বেনাপোল বন্দরে ভুয়া ঘোষণায় আনা ৬ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০৭:১৬:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০৭:১৬:৫৭ পূর্বাহ্ন
বেনাপোল বন্দরে ভুয়া ঘোষণায় আনা ৬ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সংগৃহীত ছবি
 

বেনাপোল স্থলবন্দরে ভুয়া ঘোষণার মাধ্যমে আমদানি করা প্রায় ৬ কোটি টাকা মূল্যের ভারতীয় পোশাক ও প্রসাধনী সামগ্রী জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। বেকিং পাউডার আমদানির ঘোষণা দিয়ে আনা চালানের ভেতরে এসব উচ্চ শুল্কযুক্ত পণ্য পাওয়া যায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
 

বৃহস্পতিবার রাতে বেনাপোল বন্দরের ৩৭ নম্বর শেডে যৌথ অভিযানে পণ্যগুলো জব্দ করা হয়। কাস্টমস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানটি পরীক্ষা করা হলে ঘোষণার সঙ্গে পণ্যের মিল পাওয়া যায়নি।
 

বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার সাঈদ আহমেদ রুবেল জানান, ‘সাফা ইমপেক্স’ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে একটি ট্রাকে ১০০ প্যাকেজ বেকিং পাউডার আমদানির ঘোষণা দেয়। তবে পণ্য খালাসের সময় দেখা যায়, চালানের ভেতরে বেকিং পাউডারের পরিবর্তে বিভিন্ন ধরনের পোশাক ও প্রসাধনী সামগ্রী লুকিয়ে আনা হয়েছে।
 

পরীক্ষণে পাওয়া পণ্যের মধ্যে রয়েছে প্রায় ৭ হাজার প্রিমিয়াম মানের শাড়ি, ৬ হাজার থ্রি–পিস, ৩০০ টু–পিস, প্রায় ৩০০ কেজি শিশুপোশাক, ৫৫০টি ওড়না, প্রায় ৭০০ কেজি ফেইসওয়াশ ও কসমেটিকস এবং প্রায় ৬০০ কেজি বিশেষ ধরনের কেমিক্যাল।
 

শুল্ক কর্মকর্তাদের প্রাথমিক হিসাবে জব্দ করা এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা। কর্মকর্তারা জানান, বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে ভুয়া ডকুমেন্ট ব্যবহার করে এসব পণ্য আমদানি করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
 

জব্দ করা পণ্য বর্তমানে কাস্টমসের হেফাজতে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সরকারি ছুটির কারণে এ বিষয়ে বিস্তারিত তথ্য আগামী রবিবার জানানো হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী