ঢাকা , রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অফিস সময়সূচিতে বড় পরিবর্তন: আজ থেকে নতুন নিয়মে চলবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান আজ থেকে হাম নিয়ন্ত্রণে বিশেষ টিকাদান কর্মসূচি, ৩০ উপজেলায় শুরু কার্যক্রম জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আজ ১১ দলের বিক্ষোভ কর্মসূচি তেল আবিবে মোসাদের সদরদপ্তরে ‘নির্ভুল হামলার’ দাবি ইরানের হামের উপসর্গ নিয়ে চমেক হাসপাতালে শিশুর মৃত্যু জ্বালানি সাশ্রয়ে ব্যাংক লেনদেনের সময়সূচিতে পরিবর্তন: নতুন সময় ৯টা থেকে ৩টা ১১ জেলায় অভিযান: ২০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জেল-জরিমানা ৮ জনের সারাদেশে স্কুল বন্ধ ও শিশু মৃত্যুর তদন্ত চেয়ে হাইকোর্টে রিট: হামের প্রকোপ মোকাবিলায় আদালতের হস্তক্ষেপ কামনা সারাদেশে অবৈধ মজুতকৃত ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার বৈশ্বিক জ্বালানি সংকটে সবচেয়ে বড় ঝুঁকিতে বাংলাদেশ: রেশনিংয়ের পথে সরকার? দূর হচ্ছে জ্বালানি সংকট: দেশে পৌঁছাচ্ছে ডিজেল ও তেলের বড় চালান সিইসির বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর: সংবিধান সংস্কার আদেশকে ‘প্রতারণার দলিল’ আখ্যা মার্কিন ১৮ প্রযুক্তি ও আর্থিক প্রতিষ্ঠানকে আইআরজিসির 'বৈধ লক্ষ্যবস্তু' ঘোষণা সচেতন হতে হবে, আতঙ্ক নয় : ডা. মামুনুর রশীদ ভারতে ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা ৪২ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, মাঠপর্যায়ে কাজ জোরদারের নির্দেশ ডিএনসিসি এলাকার উন্নয়ন কাজে ফাঁকি দিলেই ব্যবস্থা: মাঠে নামছেন নির্বাহী প্রকৌশলীরা তেল পাচার ও অবৈধ মজুতের তথ্য দিলেই লাখ টাকা পুরস্কার: সরকারের বড় ঘোষণা ৯ এপ্রিল বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপ-নির্বাচন: নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা জ্বালানি সাশ্রয়ে বড় পদক্ষেপ: অনলাইন ক্লাস ও হোম অফিসের পরিকল্পনা করছে সরকার

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ট্রাক সহকারী নিহত

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ০১:০৯:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ০১:০৯:৫৬ অপরাহ্ন
ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ট্রাক সহকারী নিহত সংগৃহীত ছবি
 

দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে দ্রুতগতির আরেকটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক সহকারী নিহত এবং চালক আহত হন। রাতের এই দুর্ঘটনায় স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশ ট্রাক দুটি জব্দ করে আইনি প্রক্রিয়া শুরু করেছে।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৯ মার্চ) দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে পৌরশহরের ফিলিং স্টেশনের সামনে মহাসড়কে ঘটনাটি ঘটে। পাবনার উদ্দেশে যাওয়া বালুবোঝাই একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে সড়কের ওপর বিকল হয়ে পড়ে এবং সেটি মেরামতের কাজ চলছিল। এ সময় বগুড়ামুখী গ্যাস সিলিন্ডার বহনকারী দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে বিকল ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।
 

সংঘর্ষে চলন্ত ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং সহকারী ক্যাবিনের ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালিয়ে তাকে মৃত অবস্থায় বের করেন। নিহত আপন চন্দ্র দাস (২৬) নীলফামারীর ডিমলা উপজেলার বাসিন্দা।
 

একই ঘটনায় আহত চালক বিকাশ চন্দ্র দাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি নিহতের আত্মীয় বলে জানা গেছে।
 

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় জড়িত উভয় ট্রাক জব্দ করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জ্বালানি সংকট কাটাতে সুখবর: মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে নতুন জাহাজ

জ্বালানি সংকট কাটাতে সুখবর: মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে নতুন জাহাজ