ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোরবানির ঈদের আগে ব্যাংকে নগদ টাকার তীব্র সংকট: চাহিদার অর্ধেক নতুন নোটও দিতে পারছে না টাঁকশাল, বাজারে ছেঁড়া-ফাটা টাকার ছড়াছড়ি ট্রাম্পের পরপরই বেইজিংয়ে পুতিন, বৈঠকের মূল এজেন্ডা কী? ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিপক্ষে ভোট দিলেন ৪ রিপাবলিকান সেপ্টেম্বর-অক্টোবর থেকে ১ বছরে ৫টি স্থানীয় সরকার নির্বাচন, দলীয় প্রতীক ছাড়াই হবে সিটির ভোট: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ফায়ার, সর্বোচ্চ সতর্কাবস্থায় জওয়ানরা জমিজমা মামলা দ্রুত নিষ্পত্তিতে বিকল্প বিরোধ ব্যবস্থার ওপর জোর প্রধানমন্ত্রীর ১০ কোটি ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীকে গুলি করায় মেডিকেল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড ডুয়েটে নবাগত ভিসি নিয়োগ নিয়ে রণক্ষেত্র: পুলিশ-শিক্ষার্থী-উপাচার্য সমর্থকদের ত্রিমুখী সংঘর্ষ, ওসিসহ আহত ১৭ ক্যাপচা টেস্টিংয়ের দিন শেষ! এবার ‘বট’ রুখতে কিউআর কোড স্ক্যান প্রযুক্তির মাস্টারপ্ল্যান গুগলের ১ জুলাই থেকে তিন ধাপে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও হামের টিকার ‘বেসরকারিকরণ’ তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ভারতীয় আকাশে একের পর এক বিমানে বোমাতঙ্ক: আমস্টারডাম ও মালয়েশিয়ার ফ্লাইটে ভুয়া হুমকি, বিমানবন্দরগুলোতে ‘হাই-অ্যালার্ট’ জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, একাধিক খালের পুনঃখনন ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন আগ্নেয়াস্ত্র হাতে পাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জুলাই-আগস্টের মধ্যেই কর্মকর্তাদের কাছে পৌঁছাবে পিস্তল ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হতে পারে ৩১ ডিসেম্বর; চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ইরানে গোপনে হামলা চালিয়েছিল আরব আমিরাত, দাবি রিপোর্টে পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর হামলা বন্ধ না হলে ভারতের অখণ্ডতা রক্ষা পাবে না: হেফাজত আমির

শিক্ষার্থীকে গুলি করায় মেডিকেল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ১২:৩০:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ১২:৩০:০০ পূর্বাহ্ন
শিক্ষার্থীকে গুলি করায় মেডিকেল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জ মেডিকেল কলেজে পরীক্ষা চলাকালে এক শিক্ষার্থীর পায়ে গুলি করা আলোচিত সেই প্রভাষক ডা. রায়হান শরীফকে অস্ত্র আইনে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। 
 
আদালতের পিপি রফিক সরকার এ তথ্য জানান। দণ্ডপ্রাপ্ত ডা. রায়হান শরীফ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের (বর্তমান সিরাজগঞ্জ মেডিকেল কলেজ) কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক হিসেবে দায়িত্বে ছিলেন। সে সিরাজগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর ও শহরের দত্তবাড়ি মহল্লার আব্দুর রাজ্জাকের ছেলে। ঘটনার পর তদন্ত শেষে তাকে বরখাস্ত করেছে স্বাস্থ্য বিভাগ। ভুক্তভোগী শিক্ষার্থী আরাফাত আমিন তমাল (২২) বগুড়ার ধুনট উপজেলার ধামাচাপা গ্রামের আব্দুল্লাহ আল আমিনের ছেলে।
 
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ মার্চ সিরাজগঞ্জ শহীদ এম, মনসুর আলী মেডিকেল কলেজের (বর্তমান সিরাজগঞ্জ মেডিকেল কলেজ) একাডেমিক ভবনের চতুর্থ তলায় পরীক্ষা চলাকালে ছাত্র/ছাত্রীদের ভয়ভীতি দেখানোর জন্য আগ্নেয়াস্ত্র ও ছোরা নিয়ে পরীক্ষা নিচ্ছিলেন ডা. রায়হান শরীফ। এক পর্যায়ে তার হাতে থাকা ব্যাগ থেকে একটি পিস্তল বের করে শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করেন। গুলিটি ডান পায়ে লেগে তমাল আহত হন। এ ঘটনার পর বিক্ষুব্দ শিক্ষার্থীরা ডা. রায়হান শরীফকে ক্লাসরুম আটকে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন, বিদেশি ছোরা ও চাকুসহ রায়হান শরীফকে আটক করে। এ ঘটনায় সিরাজগঞ্জ ডিবি পুলিশের এসআই ওয়াদুদ আলী এবং ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে পৃথক দুইটি মামলা দায়ের করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে পুলিশের দায়ের করা মামলায় আদালত ডা. রায়হান শরীফকে অস্ত্র আইনের দুটি ধারায় ২১ বছরের কারাদণ্ড প্রদান করেন। আসামির হাজতবাসের দিনগুলো কারাদণ্ডের রায়ের সাথে সমন্বয় করা হবে। শিক্ষার্থীর বাবার দায়ের করা মামলাটি এখনো বিচারধীন রয়েছে বলে জানিয়েছেন পিপি রফিক সরকার।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে তদন্ত চেয়ে রিট খারিজ

ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে তদন্ত চেয়ে রিট খারিজ