ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাজেটে ৬.৯৫ লাখ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা শান্তি চুক্তি না হলে ইরানে ‘বিধ্বংসী’ হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের বিএসএফের অস্ত্রের মুখে বুক চিতিয়ে বিজিবির কড়া জবাব: ‘গুলি কি আমাদের কাছে নেই?’ ৯ লাখ ৩৮ হাজার কোটির মেগা বাজেট পেশ হচ্ছে কাল, লক্ষ্য ট্রিলিয়ন ডলার অর্থনীতি বিনিয়োগ বাড়াতে ৪ মেগা সংস্থাকে একীভূত করছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান সংঘাতের মধ্যে নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের বাহরাইন-কুয়েত-জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা ৭০ ঘণ্টা পর পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি অনার্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বাদ দেওয়ার খবরটি ‘গুজব’, নিশ্চিত করল শিক্ষা মন্ত্রণালয় ৪ হাজার ৮০০ বাংলাদেশি ফেরত পাঠানোর দাবি শুভেন্দু অধিকারীর, প্রত্যাখ্যান করল বিজিবি সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় করার হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত, ১৬ জুন শুনানি রাশিয়ার বাজারে বাংলাদেশি জনশক্তি ১ লাখে উন্নীত করার প্রস্তাব, দ্রুত বাস্তবায়নে সম্মত মস্কো ইসরাইলপন্থী প্রচারণায় এআই ব্যবহারের কৌশল দিলেন ইসরাইলি গবেষক, বিশ্বজুড়ে উদ্বেগ '৫ আগস্টের ট্রমা' কাটেনি, মনোবল ভাঙা পুলিশের সামনে বেপরোয়া অপরাধীরা ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এপিএসদের মূল বেতন বৃদ্ধি, নির্ধারণ হলো ৩২ হাজার ৫৪০ টাকা পুতিন-জেলেনস্কি সংলাপ: ইউক্রেনের পাশে ইউরোপের তিন দেশ লালমনিরহাটে রাতের আঁধারে ৭০-৮০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর বাধায় ব্যর্থ বিএসএফ ইরানে বিস্ফোরণ ও ইসরাইলের হামলায় তেলের দাম ব্যারেলে বাড়লো ৩ ডলারের বেশি

জালিয়াতি রুখতে কানাডার নতুন পদক্ষেপ: ভারত ও বাংলাদেশিদের ভিসা বাতিলের বিশেষ ক্ষমতা চায় সরকার

  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ১২:০৮:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ১২:০৮:৪৩ পূর্বাহ্ন
জালিয়াতি রুখতে কানাডার নতুন পদক্ষেপ: ভারত ও বাংলাদেশিদের ভিসা বাতিলের বিশেষ ক্ষমতা চায় সরকার ছবি: সংগৃহীত
ভিসা জালিয়াতি বেড়ে যাওয়ায় বিদেশিদের ভিসা গণহারে বাতিলের বিশেষ ক্ষমতা চেয়েছে কানাডার ফেডারেল সরকার। বিশেষভাবে ভারত ও বাংলাদেশ থেকে আসা জাল আবেদন মোকাবিলায় এই ক্ষমতা প্রয়োগের সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে সরকারি সূত্র।
 
কানাডার সিবিসি নিউজ জানিয়েছে, দেশটির অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিভাগ (IRCC) এবং কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (CBSA) যৌথভাবে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে। এই গ্রুপ যুক্তরাষ্ট্রের অংশীদার সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ে ভ্রমণ ভিসার প্রতারণামূলক আবেদন শনাক্ত ও বাতিলের নতুন নীতিমালা তৈরি করছে।
 
সরকারি নথিতে ভারত ও বাংলাদেশকে ‘নির্দিষ্ট চ্যালেঞ্জিং দেশ’ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বৃহৎ পরিসরে ভিসা বাতিলের আইনি ক্ষমতা প্রদান জরুরি হয়ে পড়েছে।
 
এই উদ্যোগের আওতায় সন্দেহজনক বা প্রতারণামূলক আবেদন দ্রুত শনাক্ত করে প্রয়োজন হলে তা বাতিল করার ক্ষমতা দেওয়া হবে। নথিতে আরও বলা হয়েছে, এই পদক্ষেপ প্রয়োগ করা হতে পারে মহামারি, যুদ্ধ বা নির্দিষ্ট দেশের নাগরিকদের ক্ষেত্রে। যদিও অভিবাসনমন্ত্রী লেনা দিয়াব প্রকাশ্যে বলেছেন, এই ক্ষমতা মূলত জরুরি পরিস্থিতি—যেমন মহামারি বা যুদ্ধ—মোকাবিলার জন্য প্রস্তাব করা হয়েছে।
 
সরকার ইতিমধ্যে একটি নতুন বিল পার্লামেন্টে তুলেছে, যার মাধ্যমে এই ক্ষমতাকে আইনি স্বীকৃতি দেওয়া হবে। বিলটি দ্রুত পাস করানোই সরকারের লক্ষ্য।
 
তথ্য অনুযায়ী, ২০২৩ সালের মাঝামাঝি থেকে কানাডায় ভারতীয় নাগরিকদের রাজনৈতিক আশ্রয় (asylum) আবেদনের সংখ্যা হঠাৎ বৃদ্ধি পেয়েছে—২০২৩ সালের মে মাসে যেখানে মাসিক গড় ছিল ৫০০, ২০২৪ সালের জুলাইয়ে তা বেড়ে দাঁড়ায় প্রায় ২,০০০।
 
এই প্রস্তাব নিয়ে উদ্বেগ জানিয়েছে সুশীলসমাজের ৩০টির বেশি সংগঠন। মানবাধিকার সংগঠন Migrant Rights Network সতর্ক করেছে, এই ক্ষমতা সরকারের হাতে “গণবহিষ্কারের হাতিয়ার” তৈরি করতে পারে।
 
তবে IRCC দাবি করেছে, নতুন প্রস্তাবটি কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা দেশের নাগরিকদের লক্ষ্য করে তৈরি হয়নি, বরং অভিবাসন প্রক্রিয়াকে স্বচ্ছ ও জালিয়াতিমুক্ত রাখতে এটি প্রণয়ন করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সব শ্রেণির মানুষের স্বস্তির লক্ষ্যেই বাজেট: অর্থমন্ত্রী আমির খসরু

সব শ্রেণির মানুষের স্বস্তির লক্ষ্যেই বাজেট: অর্থমন্ত্রী আমির খসরু