ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাজেটে ৬.৯৫ লাখ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা শান্তি চুক্তি না হলে ইরানে ‘বিধ্বংসী’ হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের বিএসএফের অস্ত্রের মুখে বুক চিতিয়ে বিজিবির কড়া জবাব: ‘গুলি কি আমাদের কাছে নেই?’ ৯ লাখ ৩৮ হাজার কোটির মেগা বাজেট পেশ হচ্ছে কাল, লক্ষ্য ট্রিলিয়ন ডলার অর্থনীতি বিনিয়োগ বাড়াতে ৪ মেগা সংস্থাকে একীভূত করছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান সংঘাতের মধ্যে নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের বাহরাইন-কুয়েত-জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা ৭০ ঘণ্টা পর পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি অনার্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বাদ দেওয়ার খবরটি ‘গুজব’, নিশ্চিত করল শিক্ষা মন্ত্রণালয় ৪ হাজার ৮০০ বাংলাদেশি ফেরত পাঠানোর দাবি শুভেন্দু অধিকারীর, প্রত্যাখ্যান করল বিজিবি সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় করার হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত, ১৬ জুন শুনানি রাশিয়ার বাজারে বাংলাদেশি জনশক্তি ১ লাখে উন্নীত করার প্রস্তাব, দ্রুত বাস্তবায়নে সম্মত মস্কো ইসরাইলপন্থী প্রচারণায় এআই ব্যবহারের কৌশল দিলেন ইসরাইলি গবেষক, বিশ্বজুড়ে উদ্বেগ '৫ আগস্টের ট্রমা' কাটেনি, মনোবল ভাঙা পুলিশের সামনে বেপরোয়া অপরাধীরা ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এপিএসদের মূল বেতন বৃদ্ধি, নির্ধারণ হলো ৩২ হাজার ৫৪০ টাকা পুতিন-জেলেনস্কি সংলাপ: ইউক্রেনের পাশে ইউরোপের তিন দেশ লালমনিরহাটে রাতের আঁধারে ৭০-৮০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর বাধায় ব্যর্থ বিএসএফ ইরানে বিস্ফোরণ ও ইসরাইলের হামলায় তেলের দাম ব্যারেলে বাড়লো ৩ ডলারের বেশি

লালমনিরহাটে রাতের আঁধারে ৭০-৮০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর বাধায় ব্যর্থ বিএসএফ

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ১২:০৪:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ১২:০৪:২৮ অপরাহ্ন
লালমনিরহাটে রাতের আঁধারে ৭০-৮০ জনকে পুশইনের চেষ্টা,  বিজিবি-গ্রামবাসীর বাধায় ব্যর্থ বিএসএফ সংগৃহীত ছবি
 

লালমনিরহাটের আদিতমারী ও পাটগ্রাম উপজেলার সীমান্তে গভীর রাতে কাঁটাতারের বেড়ার লাইট বন্ধ করে ৭০ থেকে ৮০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার (৮ জুন) গভীর রাতে দুর্গাপুর ও কুচলিবাড়ি সীমান্তে এই চেষ্টা চালানো হয়। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ।
 

পানবাড়ি কোম্পানির তিনটি টহলদল গেট খোলার শব্দ শুনে সেদিকে অগ্রসর হলে বিজিবির উপস্থিতি টের পেয়ে পুশইনের জন্য অপেক্ষমান ব্যক্তিদের নিয়ে বিএসএফ ভারতের অভ্যন্তরে ফিরে যায়। বর্তমানে ওই এলাকায় বিজিবির টহল ও গ্রামবাসীর সতর্কতা জোরদার করা হয়েছে।
 

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, সোমবার গভীর রাতে জেলার কয়েকটি সীমান্ত পয়েন্টে পুশইনের জন্য ভারতীয়দের নিয়ে আসে বিএসএফ। কিন্তু বিজিবি ও জনতার বাধায় তারা ফিরে যেতে বাধ্য হয়েছে। তিনি আরও জানান, সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন রয়েছে এবং যেকোনো অপতৎপরতা রুখে দিতে তারা প্রস্তুত।
 

উল্লেখ্য, এর মাত্র কয়েক দিন আগে গত শুক্রবার ভোরেও লালমনিরহাটের তিনটি সীমান্তে ৩৩ জনকে অবৈধভাবে পুশইনের চেষ্টা করে বিএসএফ। সেবারও গ্রামবাসী ও বিজিবির প্রতিরোধে ব্যর্থ হয় তারা। স্বল্প সময়ের ব্যবধানে একই এলাকায় পুনরায় পুশইনের চেষ্টা সীমান্ত পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সব শ্রেণির মানুষের স্বস্তির লক্ষ্যেই বাজেট: অর্থমন্ত্রী আমির খসরু

সব শ্রেণির মানুষের স্বস্তির লক্ষ্যেই বাজেট: অর্থমন্ত্রী আমির খসরু