ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাজেটে ৬.৯৫ লাখ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা শান্তি চুক্তি না হলে ইরানে ‘বিধ্বংসী’ হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের বিএসএফের অস্ত্রের মুখে বুক চিতিয়ে বিজিবির কড়া জবাব: ‘গুলি কি আমাদের কাছে নেই?’ ৯ লাখ ৩৮ হাজার কোটির মেগা বাজেট পেশ হচ্ছে কাল, লক্ষ্য ট্রিলিয়ন ডলার অর্থনীতি বিনিয়োগ বাড়াতে ৪ মেগা সংস্থাকে একীভূত করছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান সংঘাতের মধ্যে নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের বাহরাইন-কুয়েত-জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা ৭০ ঘণ্টা পর পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি অনার্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বাদ দেওয়ার খবরটি ‘গুজব’, নিশ্চিত করল শিক্ষা মন্ত্রণালয় ৪ হাজার ৮০০ বাংলাদেশি ফেরত পাঠানোর দাবি শুভেন্দু অধিকারীর, প্রত্যাখ্যান করল বিজিবি সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় করার হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত, ১৬ জুন শুনানি রাশিয়ার বাজারে বাংলাদেশি জনশক্তি ১ লাখে উন্নীত করার প্রস্তাব, দ্রুত বাস্তবায়নে সম্মত মস্কো ইসরাইলপন্থী প্রচারণায় এআই ব্যবহারের কৌশল দিলেন ইসরাইলি গবেষক, বিশ্বজুড়ে উদ্বেগ '৫ আগস্টের ট্রমা' কাটেনি, মনোবল ভাঙা পুলিশের সামনে বেপরোয়া অপরাধীরা ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এপিএসদের মূল বেতন বৃদ্ধি, নির্ধারণ হলো ৩২ হাজার ৫৪০ টাকা পুতিন-জেলেনস্কি সংলাপ: ইউক্রেনের পাশে ইউরোপের তিন দেশ লালমনিরহাটে রাতের আঁধারে ৭০-৮০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর বাধায় ব্যর্থ বিএসএফ ইরানে বিস্ফোরণ ও ইসরাইলের হামলায় তেলের দাম ব্যারেলে বাড়লো ৩ ডলারের বেশি

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এপিএসদের মূল বেতন বৃদ্ধি, নির্ধারণ হলো ৩২ হাজার ৫৪০ টাকা

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০১:৪৩:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০১:৪৩:৪১ অপরাহ্ন
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এপিএসদের মূল বেতন বৃদ্ধি, নির্ধারণ হলো ৩২ হাজার ৫৪০ টাকা ছবি: সংগৃহীত
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের (সমমর্যাদারসহ) সহকারী একান্ত সচিব (এপিএস) এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের একান্ত সচিবদের (পিএস) মূল বেতন নির্ধারণ করে দিয়েছে অর্থ বিভাগ। এখন থেকে তাদের মূল বেতন হবে ৩২ হাজার ৫৪০ টাকা। আগে তারা জাতীয় বেতন স্কেল, ২০১৫ নবম গ্রেডে (২২০০০-৫৩০৬০ টাকা) নিয়োগ পেতেন। অর্থাৎ মূল বেতন ছিল ২২ হাজার টাকা।

সম্প্রতি এ বেতন নির্ধারণ করে অর্থ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। 

এর আগে গত ৩১ মার্চ এ বিষয়ে মতামত জানতে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। 

চিঠিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি চাকরির বাহির থেকে অস্থায়ীভাবে মন্ত্রী/প্রতিমন্ত্রীর (সমমর্যাদা) অভিপ্রায়ে নিয়োগপ্রাপ্ত সহকারী একান্ত সচিব এবং উপমন্ত্রীর (সমমর্যাদা) অভিপ্রায়ে নিয়োগপ্রাপ্ত একান্ত সচিবদের মূল বেতন শর্তসাপেক্ষে ‌‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’-এর নবম গ্রেডের অষ্টম ধাপে ৩২ হাজার ৫৪০ টাকা নির্ধারণে মতামত প্রদান করা হলো।

শর্তগুলোর মধ্যে রয়েছে, মূল বেতন নির্ধারিত। কোনো প্রকার বার্ষিক বেতন বৃদ্ধি প্রযোজ্য হবে না। বিধি মোতাবেক প্রযোজ্য অন্যান্য ভাতাদি পাবেন। কোনো প্রকার পেনশন, আনুতোষিক এবং ভবিষ্য তহবিলের সুবিধাদি পাবেন না।

এ মূল বেতন মন্ত্রী/প্রতিমন্ত্রীর (সমমর্যাদা) সহকারী একান্ত সচিব ও উপমন্ত্রীর (সমমর্যাদা) একান্ত সচিব পদে শুধু সরকারি চাকরির বাহির থেকে নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলেও মতামতে জানিয়েছে অর্থ বিভাগ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সব শ্রেণির মানুষের স্বস্তির লক্ষ্যেই বাজেট: অর্থমন্ত্রী আমির খসরু

সব শ্রেণির মানুষের স্বস্তির লক্ষ্যেই বাজেট: অর্থমন্ত্রী আমির খসরু