ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন ঈদের পর সব আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য থাকবে আলাদা কোচ: রেলমন্ত্রী চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, যৌথ বাহিনীর চিরুনি অভিযান হজে গিয়ে ২৮ বাংলাদেশির মৃত্যু নরসিংদীতে নিষিদ্ধ আ.লীগের হামলা: কান ধরে ওঠবস করানো হলো ৬ পুলিশকে, গ্রেফতার ৪ হরমুজ সংকটে কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার, ক্ষোভ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহর কড়া ফেসবুক পোস্ট ১ জুন থেকে বাড়ছে বিদ্যুতের দাম: পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে বড় বৃদ্ধির প্রস্তুতি দেওয়ানি আদালতের ছুটিতে জরুরি মামলার জন্য ৭২ ‘ভ্যাকেশন জজ’ নিয়োগ মেট্রোরেলে বয়োজ্যেষ্ঠ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য টিকিটে ২৫ শতাংশ ছাড় ঘোষণা ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী ইরানের সাথে চুক্তি ‌‘প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের বেইজিংয়ে শি-পুতিন রুদ্ধদ্বার বৈঠক: ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা, ক্রেমলিনের তথ্য প্রকাশ ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আমিরাত গাজাগামী ফ্লোটিলার কর্মীদের আটকে ধর্ষণের অভিযোগ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ঝিনাইদহে জুমার নামাজের পর এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, আহত তিনজন কোরবানির ঈদের আগে ব্যাংকে নগদ টাকার তীব্র সংকট: চাহিদার অর্ধেক নতুন নোটও দিতে পারছে না টাঁকশাল, বাজারে ছেঁড়া-ফাটা টাকার ছড়াছড়ি ট্রাম্পের পরপরই বেইজিংয়ে পুতিন, বৈঠকের মূল এজেন্ডা কী? ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিপক্ষে ভোট দিলেন ৪ রিপাবলিকান সেপ্টেম্বর-অক্টোবর থেকে ১ বছরে ৫টি স্থানীয় সরকার নির্বাচন, দলীয় প্রতীক ছাড়াই হবে সিটির ভোট: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বারমুডা ট্রায়াঙ্গলের রহস্যে নতুন মোড়, ভূগর্ভে মিলল বিরল গঠন

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ১২:০৪:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ১২:০৪:৪২ পূর্বাহ্ন
বারমুডা ট্রায়াঙ্গলের রহস্যে নতুন মোড়, ভূগর্ভে মিলল বিরল গঠন ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে রহস্যে ঘেরা বারমুডা ট্রায়াঙ্গল নিয়ে নতুন তথ্য সামনে এনেছেন মার্কিন গবেষকরা। সাম্প্রতিক এক গবেষণায় বিজ্ঞানীরা দাবি করেছেন, বারমুডা দ্বীপের নিচে এমন একটি অস্বাভাবিক ভূতাত্ত্বিক স্তরের সন্ধান পাওয়া গেছে, যা পৃথিবীর অন্য কোথাও এখনও শনাক্ত হয়নি। গবেষকদের মতে, এই গঠনই ব্যাখ্যা করতে পারে কেন নিষ্ক্রিয় আগ্নেয়গিরি থাকা সত্ত্বেও বারমুডা আশপাশের সমুদ্রতলের তুলনায় এত উঁচুতে অবস্থান করছে।
 

গবেষণাটি পরিচালনা করেছেন উইলিয়াম ফ্রেজার এবং জেফ্রি পার্ক। তাদের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় ভূমিকম্প থেকে উৎপন্ন ভূকম্পীয় তরঙ্গ বিশ্লেষণ করে বারমুডার নিচের প্রায় ২০ মাইল গভীর পর্যন্ত পৃথিবীর অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করা হয়।
 

গবেষণায় দেখা গেছে, সমুদ্রীয় ভূত্বকের নিচে প্রায় ১২ মাইলের বেশি পুরু হালকা ঘনত্বের এক ধরনের শিলা স্তর রয়েছে। গবেষকদের ভাষ্য অনুযায়ী, এই স্তরটি অনেকটা ভেলার মতো কাজ করছে, যার ফলে বারমুডা ও আশপাশের সমুদ্রতল নিচে ডুবে না গিয়ে উঁচু অবস্থানে রয়েছে। বর্তমানে দ্বীপটি আশপাশের সমুদ্রতলের তুলনায় প্রায় ১ হাজার ৬০০ ফুট উঁচুতে অবস্থান করছে।
 

সাধারণভাবে হাওয়াইয়ের মতো আগ্নেয় দ্বীপগুলো ‘ম্যান্টল প্লুম’ নামে পরিচিত পৃথিবীর গভীর থেকে উঠে আসা উত্তপ্ত শিলাস্তম্ভের মাধ্যমে গঠিত হয়। সময়ের সঙ্গে টেকটোনিক প্লেট সরে গেলে আগ্নেয়গিরির কার্যক্রম কমে আসে এবং দ্বীপের নিচের স্ফীত অংশ ধীরে ধীরে নিচে নেমে যায়। তবে বারমুডার ক্ষেত্রে সেই স্বাভাবিক প্রক্রিয়া ঘটেনি বলেই মনে করছেন গবেষকরা।

তাদের ধারণা, কোটি বছর আগে আগ্নেয়গিরির সক্রিয় সময়ে কার্বনসমৃদ্ধ গলিত শিলা ভূত্বকের নিচে প্রবেশ করে ঠান্ডা হয়ে এই বিশেষ স্তর তৈরি করে। এ কারণেই দ্বীপটি এখনও উঁচু অবস্থানে টিকে আছে।
 

গবেষক উইলিয়াম ফ্রেজার বলেন, বারমুডার ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য প্রচলিত ম্যান্টল প্লুম তত্ত্বের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। তার মতে, এটি ইঙ্গিত দেয় যে পৃথিবীর অভ্যন্তরে আরও জটিল প্রক্রিয়া কাজ করছে, যা নিয়ে এখনও বিস্তারিত জানার সুযোগ রয়েছে।
 

গবেষণার ফলাফল সম্প্রতি Geophysical Research Letters-এ প্রকাশিত হয়েছে। উল্লেখ্য, বারমুডা ট্রায়াঙ্গল আটলান্টিক মহাসাগরের একটি আলোচিত অঞ্চল, যার তিনটি মূল বিন্দু হলো ফ্লোরিডা, বারমুডা ও পুয়ের্তো রিকো। বহু বছর ধরে এই অঞ্চলকে ঘিরে নানা রহস্য ও তত্ত্ব প্রচলিত রয়েছে।


 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন