ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন ঈদের পর সব আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য থাকবে আলাদা কোচ: রেলমন্ত্রী চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, যৌথ বাহিনীর চিরুনি অভিযান হজে গিয়ে ২৮ বাংলাদেশির মৃত্যু নরসিংদীতে নিষিদ্ধ আ.লীগের হামলা: কান ধরে ওঠবস করানো হলো ৬ পুলিশকে, গ্রেফতার ৪ হরমুজ সংকটে কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার, ক্ষোভ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহর কড়া ফেসবুক পোস্ট ১ জুন থেকে বাড়ছে বিদ্যুতের দাম: পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে বড় বৃদ্ধির প্রস্তুতি দেওয়ানি আদালতের ছুটিতে জরুরি মামলার জন্য ৭২ ‘ভ্যাকেশন জজ’ নিয়োগ মেট্রোরেলে বয়োজ্যেষ্ঠ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য টিকিটে ২৫ শতাংশ ছাড় ঘোষণা ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী ইরানের সাথে চুক্তি ‌‘প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের বেইজিংয়ে শি-পুতিন রুদ্ধদ্বার বৈঠক: ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা, ক্রেমলিনের তথ্য প্রকাশ ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আমিরাত গাজাগামী ফ্লোটিলার কর্মীদের আটকে ধর্ষণের অভিযোগ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ঝিনাইদহে জুমার নামাজের পর এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, আহত তিনজন কোরবানির ঈদের আগে ব্যাংকে নগদ টাকার তীব্র সংকট: চাহিদার অর্ধেক নতুন নোটও দিতে পারছে না টাঁকশাল, বাজারে ছেঁড়া-ফাটা টাকার ছড়াছড়ি ট্রাম্পের পরপরই বেইজিংয়ে পুতিন, বৈঠকের মূল এজেন্ডা কী? ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিপক্ষে ভোট দিলেন ৪ রিপাবলিকান সেপ্টেম্বর-অক্টোবর থেকে ১ বছরে ৫টি স্থানীয় সরকার নির্বাচন, দলীয় প্রতীক ছাড়াই হবে সিটির ভোট: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, যৌথ বাহিনীর চিরুনি অভিযান

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ১২:৪৮:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ১২:৪৮:৪০ অপরাহ্ন
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, যৌথ বাহিনীর চিরুনি অভিযান ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলোচিত জঙ্গল সলিমপুর এলাকায় র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে মুহুর্মুহু গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এলাকায় অভিযান শুরু করেছে।

রোববার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর অধিনায়ক হাফিজুর রহমান। তিনি জানান, গভীর রাতে জঙ্গল সলিমপুরে নতুন স্থাপিত র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে।

তিনি আরও বলেন, যৌথ বাহিনীর অভিযানে এলাকা থেকে বিতাড়িত ইয়াসিন বাহিনীর সদস্যরাই এ হামলার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।

অভিযানে থাকা র‍্যাবের এক কর্মকর্তা জানান, রাত ৩টার দিকে যৌথ বাহিনী পুরো জঙ্গল সলিমপুর এলাকা ঘিরে ফেলে এবং সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু করে।

চট্টগ্রাম নগরের বায়েজিদ-ফৌজদারহাট সড়কসংলগ্ন পাহাড়ি এলাকাজুড়ে বিস্তৃত জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী ও ভূমিদস্যু চক্রের নিয়ন্ত্রণে ছিল। জেলা প্রশাসনের তথ্যমতে, এলাকাটিতে প্রায় ৩ হাজার ১০০ একর খাসজমি রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে সন্ত্রাসীরা পাহাড় কেটে পরিবেশ ধ্বংসের পাশাপাশি সেখানে অস্ত্র ও মাদকের আস্তানা গড়ে তোলে। পাশাপাশি স্বল্পমূল্যে ঘর দেওয়ার নামে জলবায়ু উদ্বাস্তুদের পাহাড়ি এলাকায় বসবাসের সুযোগ করে দেওয়া হতো।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন