ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন ঈদের পর সব আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য থাকবে আলাদা কোচ: রেলমন্ত্রী চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, যৌথ বাহিনীর চিরুনি অভিযান হজে গিয়ে ২৮ বাংলাদেশির মৃত্যু নরসিংদীতে নিষিদ্ধ আ.লীগের হামলা: কান ধরে ওঠবস করানো হলো ৬ পুলিশকে, গ্রেফতার ৪ হরমুজ সংকটে কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার, ক্ষোভ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহর কড়া ফেসবুক পোস্ট ১ জুন থেকে বাড়ছে বিদ্যুতের দাম: পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে বড় বৃদ্ধির প্রস্তুতি দেওয়ানি আদালতের ছুটিতে জরুরি মামলার জন্য ৭২ ‘ভ্যাকেশন জজ’ নিয়োগ মেট্রোরেলে বয়োজ্যেষ্ঠ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য টিকিটে ২৫ শতাংশ ছাড় ঘোষণা ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী ইরানের সাথে চুক্তি ‌‘প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের বেইজিংয়ে শি-পুতিন রুদ্ধদ্বার বৈঠক: ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা, ক্রেমলিনের তথ্য প্রকাশ ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আমিরাত গাজাগামী ফ্লোটিলার কর্মীদের আটকে ধর্ষণের অভিযোগ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ঝিনাইদহে জুমার নামাজের পর এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, আহত তিনজন কোরবানির ঈদের আগে ব্যাংকে নগদ টাকার তীব্র সংকট: চাহিদার অর্ধেক নতুন নোটও দিতে পারছে না টাঁকশাল, বাজারে ছেঁড়া-ফাটা টাকার ছড়াছড়ি ট্রাম্পের পরপরই বেইজিংয়ে পুতিন, বৈঠকের মূল এজেন্ডা কী? ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিপক্ষে ভোট দিলেন ৪ রিপাবলিকান সেপ্টেম্বর-অক্টোবর থেকে ১ বছরে ৫টি স্থানীয় সরকার নির্বাচন, দলীয় প্রতীক ছাড়াই হবে সিটির ভোট: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি ক্ষমতায়: কুরবানির পশুর হাটে ধস, মাংস ব্যবসায় চরম বিপর্যয়

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০২:০২:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০২:০২:১৫ পূর্বাহ্ন
পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি ক্ষমতায়: কুরবানির পশুর হাটে ধস, মাংস ব্যবসায় চরম বিপর্যয় ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথমবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর গো-জবাই সংক্রান্ত ১৯৫০ সালের আইনের কড়াকড়ির কারণে আসন্ন ঈদুল আজহার আগে পুরো রাজ্যের মাংস ব্যবসা এবং কুরবানির পশুর হাটে ধস নেমেছে। কলকাতার উপকণ্ঠে অবস্থিত ঐতিহ্যবাহী ধুলাগর গবাদিপশুর হাটটি  ঈদের মাত্র কয়েক দিন বাকি থাকলেও এখন ক্রেতাশূন্য ও প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

গ্রীষ্মের তীব্র দাবদাহের মধ্যে ২০০-এর বেশি গরু বাঁশের খুঁটিতে বাঁধা থাকলেও কোনো ক্রেতার দেখা নেই। লোকসানের আশঙ্কায় এবং প্রশাসনের ভয়ে নাম প্রকাশ না করার শর্তে এক হিন্দু বিক্রেতা জানান, তিনি চড়া সুদে ঋণ নিয়ে ঈদের হাটে বিক্রির জন্য গরু এনেছিলেন; কিন্তু এখন গ্রেফতার বা হয়রানির ভয়ে কেউ গরু কিনতে সাহস পাচ্ছেন না।

সাধারণত ধুলাগর হাটে হিন্দু বিক্রেতা এবং মুসলিম ক্রেতাদের মেলবন্ধন কয়েক দশকের। কিন্তু গত মে মাসে বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদির বিজেপি জয়লাভের পর নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ১৯৫০ সালের আইনটি কঠোরভাবে কার্যকরের নির্দেশ দেন। এই আইন অনুযায়ী, সরকারি কর্মকর্তার কাছ থেকে 'জবাইয়ের উপযুক্ত' মর্মে শংসাপত্র ছাড়া কোনো গবাদিপশু জবাই করা যাবে না, পশুর বয়স অবশ্যই ১৪ বছরের বেশি হতে হবে এবং জবাই কেবল নির্ধারিত মিউনিসিপ্যাল কসাইখানায় করতে হবে। এই কড়াকড়ির ফলে জ্যান্ত গরুর দাম প্রতি কেজি ৪০০ রুপি থেকে কমে ১৫০ রুপিতে নেমে এসেছে।

কলকাতার ঐতিহ্যবাহী নিউ মার্কেট এলাকার লাইসেন্সধারী মাংস বিক্রেতারা জানান, গত ৬০ বছর ধরে তারা শান্তিতে ব্যবসা করলেও গত কয়েক সপ্তাহে পরিস্থিতি সম্পূর্ণ উল্টে গেছে। ছোট ছোট হোটেল-রেস্তোরাঁগুলো আইনি জটিলতা ও আতঙ্কের কারণে মাংস কেনা বন্ধ করে দেওয়ায় সরবরাহকারীরাও এখন মাংস পাঠাতে ভয় পাচ্ছেন। কলকাতার 'দ্য বার্গার শপ' নামক একটি রেস্তোরাঁ তাদের জনপ্রিয় বিফ বার্গার বিক্রি বন্ধ করে দিয়ে ইনস্টাগ্রামে লিখেছে, 'আমাদের বার্গারের কোনো ধর্ম নেই, কিন্তু রাজনীতির অবশ্যই আছে'।

পশুর হাটে আসা সুন্দর নামের এক মুসলিম ব্যবসায়ী জানান, তিনি মায়ের গহনা বন্ধক রেখে ১০ লাখ রুপি ঋণ নিয়ে ২৫টি গরু এনেছিলেন, যার একটিও এখন পর্যন্ত বিক্রি হয়নি; অথচ গত বছর তিনি প্রায় ১০০টি গরু বিক্রি করেছিলেন। অন্যদিকে, হাটে আসা হিন্দু বিক্রেতারাও প্রতিটি অবিক্রীত গরুর জন্য প্রায় ৫ হাজার রুপি করে লোকসান গুনছেন, যারা বছরের বাকি সময় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন।

এই কড়াকড়ির বিষয়ে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার জানান, আগে যে আইনগুলো মানা হতো না. এখন সেগুলোই কঠোরভাবে কার্যকর করা হচ্ছে। তবে ভারতের অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ডের সাবেক সদস্য ও আইনজীবী জয়সিমহা নুগেহাল্লি মনে করেন, এই আইনগুলো কাগজে-কলমে পশু সুরক্ষার কথা বললেও বাস্তবে এর প্রয়োগ মূলত রাজনৈতিক আত্মপরিচয়, ব্যবসা এবং গ্রামীণ জীবিকাকে নিয়ন্ত্রণ করার রাজনৈতিক হাতিয়ার হিসেবেই ব্যবহৃত হচ্ছে।

সূত্র: আলজাজিরা

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন