ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬ , ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদিতে হজ পালনে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভালুকা মিরপুরের কালশী বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে, নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন ঈদের পর সব আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য থাকবে আলাদা কোচ: রেলমন্ত্রী চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, যৌথ বাহিনীর চিরুনি অভিযান হজে গিয়ে ২৮ বাংলাদেশির মৃত্যু নরসিংদীতে নিষিদ্ধ আ.লীগের হামলা: কান ধরে ওঠবস করানো হলো ৬ পুলিশকে, গ্রেফতার ৪ হরমুজ সংকটে কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার, ক্ষোভ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহর কড়া ফেসবুক পোস্ট ১ জুন থেকে বাড়ছে বিদ্যুতের দাম: পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে বড় বৃদ্ধির প্রস্তুতি দেওয়ানি আদালতের ছুটিতে জরুরি মামলার জন্য ৭২ ‘ভ্যাকেশন জজ’ নিয়োগ মেট্রোরেলে বয়োজ্যেষ্ঠ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য টিকিটে ২৫ শতাংশ ছাড় ঘোষণা ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী ইরানের সাথে চুক্তি ‌‘প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের বেইজিংয়ে শি-পুতিন রুদ্ধদ্বার বৈঠক: ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা, ক্রেমলিনের তথ্য প্রকাশ ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আমিরাত গাজাগামী ফ্লোটিলার কর্মীদের আটকে ধর্ষণের অভিযোগ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ঝিনাইদহে জুমার নামাজের পর এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, আহত তিনজন কোরবানির ঈদের আগে ব্যাংকে নগদ টাকার তীব্র সংকট: চাহিদার অর্ধেক নতুন নোটও দিতে পারছে না টাঁকশাল, বাজারে ছেঁড়া-ফাটা টাকার ছড়াছড়ি

তিস্তা সেতুর উদ্বোধন পেছাল, নতুন তারিখ ২৫ আগস্ট

  • আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০২:০১:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০২:০২:৫০ পূর্বাহ্ন
তিস্তা সেতুর উদ্বোধন পেছাল, নতুন তারিখ ২৫ আগস্ট ছবি: সংগৃহীত
শনিবার (২ আগস্ট) গাইবান্ধার বহুল প্রত্যাশিত তিস্তা সেতুর উদ্বোধন হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে আগামী ২৫ আগস্ট নির্ধারণ করা হয়েছে। গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
 
গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের জন্য তিস্তা নদীর ওপর নির্মিত এই সেতুটি ২৫ আগস্ট থেকে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। প্রায় ১ হাজার ৪৯০ মিটার দৈর্ঘ্যের সেতুটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অন্যতম বৃহৎ প্রকল্প। এটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ও কুড়িগ্রামের চিলমারীর মধ্যে সংযোগ স্থাপন করবে, যা দুই জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ সৃষ্টি করবে।
 
সৌদি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এবং চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান পিসি গার্ডারের নির্মাণে সেতুটিতে বসানো হয়েছে ৩১টি স্প্যান। রং ও লাইটিংসহ অবকাঠামো এখন নয়নাভিরাম চেহারা নিয়েছে। প্রতিদিন সেতুটি এক নজর দেখতে ভিড় করছেন মানুষ।
 
স্থানীয়রা জানিয়েছেন, সেতুটির কারণে নদীর দুই পাড়ে স্থায়ী ভাঙন প্রতিরোধ ব্যবস্থা নেওয়ায় নদী ভাঙন বন্ধ হয়েছে। এর ফলে কুড়িগ্রাম, উলিপুর, নাগেশ্বরী, ভুরাঙ্গামারী ও চিলমারী হয়ে ঢাকায় যাতায়াতের সময় প্রায় ৪ ঘণ্টা কমে যাবে। এছাড়া গাইবান্ধার সঙ্গে কুড়িগ্রাম, লালমনিরহাটসহ তিস্তার ওপারের অন্যান্য জেলার দূরত্বও কমে আসবে। সেতুটি দুই পাড়ের মানুষের জীবনমান ও অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
 
সেতুর পাশাপাশি প্রায় সাড়ে ৩ কিলোমিটার নদী শাসন এবং ৮৬ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে। বর্তমানে সেতুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার শেষ পর্যায়ের কাজ চলছে।
 
২০১৪ সালের ২৬ জানুয়ারি এ সেতুর ফলক উন্মোচন করা হলেও নির্মাণকাজ শুরু হয় ২০২১ সালে। মোট ব্যয় হয়েছে ৭৩০ কোটি ৮৫ লাখ টাকা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন