ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬ , ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদিতে হজ পালনে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভালুকা মিরপুরের কালশী বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে, নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন ঈদের পর সব আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য থাকবে আলাদা কোচ: রেলমন্ত্রী চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, যৌথ বাহিনীর চিরুনি অভিযান হজে গিয়ে ২৮ বাংলাদেশির মৃত্যু নরসিংদীতে নিষিদ্ধ আ.লীগের হামলা: কান ধরে ওঠবস করানো হলো ৬ পুলিশকে, গ্রেফতার ৪ হরমুজ সংকটে কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার, ক্ষোভ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহর কড়া ফেসবুক পোস্ট ১ জুন থেকে বাড়ছে বিদ্যুতের দাম: পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে বড় বৃদ্ধির প্রস্তুতি দেওয়ানি আদালতের ছুটিতে জরুরি মামলার জন্য ৭২ ‘ভ্যাকেশন জজ’ নিয়োগ মেট্রোরেলে বয়োজ্যেষ্ঠ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য টিকিটে ২৫ শতাংশ ছাড় ঘোষণা ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী ইরানের সাথে চুক্তি ‌‘প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের বেইজিংয়ে শি-পুতিন রুদ্ধদ্বার বৈঠক: ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা, ক্রেমলিনের তথ্য প্রকাশ ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আমিরাত গাজাগামী ফ্লোটিলার কর্মীদের আটকে ধর্ষণের অভিযোগ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ঝিনাইদহে জুমার নামাজের পর এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, আহত তিনজন কোরবানির ঈদের আগে ব্যাংকে নগদ টাকার তীব্র সংকট: চাহিদার অর্ধেক নতুন নোটও দিতে পারছে না টাঁকশাল, বাজারে ছেঁড়া-ফাটা টাকার ছড়াছড়ি

পেনাল্টি নাটকে লিভারপুলকে হারিয়ে প্রথম কমিউনিটি শিল্ড জিতল ক্রিস্টাল প্যালেস

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৭:৩৫:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৭:৩৫:০৪ পূর্বাহ্ন
পেনাল্টি নাটকে লিভারপুলকে হারিয়ে প্রথম কমিউনিটি শিল্ড জিতল ক্রিস্টাল প্যালেস সংগৃহীত ছবি

ইতিহাস গড়ল ক্রিস্টাল প্যালেস। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে পেনাল্টি শুটআউটে ৩-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো কমিউনিটি শিল্ডের শিরোপা জিতেছে এফএ কাপ চ্যাম্পিয়নরা। নির্ধারিত সময়ে ২-২ সমতায় শেষ হওয়া ম্যাচে ওয়েম্বলিতে নাটকীয় এই জয় পায় প্যালেস।
 

ম্যাচ শুরুর আগে সড়ক দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রেকে শ্রদ্ধা জানানো হয়। খেলার চতুর্থ মিনিটেই এগিয়ে যায় লিভারপুল—ফ্লোরিয়ান ভির্টৎসের পাস থেকে গোল করেন ফরাসি ফরোয়ার্ড উগো একিতিকে। তবে ১৫ মিনিটে ভার্জিল ফন ডাইকের ফাউলে পাওয়া পেনাল্টি থেকে জাঁ-ফিলিপ মাতেতা সমতা ফেরান প্যালেসকে। কিছুক্ষণ পরই দমিনিক সোবোসলাইয়ের লম্বা পাসে জেরেমি ফ্রিমপংয়ের গোল লিভারপুলকে আবারও এগিয়ে দেয়, এবং প্রথমার্ধ ২-১ স্কোরে শেষ হয়।
 

দ্বিতীয়ার্ধে লিভারপুলের দাপট থাকলেও ৭৭ মিনিটে ইসমাইলা সার গোল করে ম্যাচে সমতা ফেরান। বাকি সময়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
 

পেনাল্টি শুটআউটে দুর্দান্ত পারফরম্যান্স করেন প্যালেসের গোলরক্ষক ডিন হেন্ডারসন, যিনি মোহাম্মদ সালাহ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও হার্ভি এলিয়টের শট ঠেকিয়ে দলকে ঐতিহাসিক শিরোপা এনে দেন। লিভারপুলের নতুন তারকারা গোল পেলেও শেষ পর্যন্ত হাসি মুখে মাঠ ছাড়ে ক্রিস্টাল প্যালেসই।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন