ঢাকা , শুক্রবার, ২৯ মে ২০২৬ , ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদিতে হজ পালনে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভালুকা মিরপুরের কালশী বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে, নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন ঈদের পর সব আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য থাকবে আলাদা কোচ: রেলমন্ত্রী চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, যৌথ বাহিনীর চিরুনি অভিযান হজে গিয়ে ২৮ বাংলাদেশির মৃত্যু নরসিংদীতে নিষিদ্ধ আ.লীগের হামলা: কান ধরে ওঠবস করানো হলো ৬ পুলিশকে, গ্রেফতার ৪ হরমুজ সংকটে কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার, ক্ষোভ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহর কড়া ফেসবুক পোস্ট ১ জুন থেকে বাড়ছে বিদ্যুতের দাম: পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে বড় বৃদ্ধির প্রস্তুতি দেওয়ানি আদালতের ছুটিতে জরুরি মামলার জন্য ৭২ ‘ভ্যাকেশন জজ’ নিয়োগ মেট্রোরেলে বয়োজ্যেষ্ঠ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য টিকিটে ২৫ শতাংশ ছাড় ঘোষণা ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী ইরানের সাথে চুক্তি ‌‘প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের বেইজিংয়ে শি-পুতিন রুদ্ধদ্বার বৈঠক: ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা, ক্রেমলিনের তথ্য প্রকাশ ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আমিরাত গাজাগামী ফ্লোটিলার কর্মীদের আটকে ধর্ষণের অভিযোগ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ঝিনাইদহে জুমার নামাজের পর এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, আহত তিনজন কোরবানির ঈদের আগে ব্যাংকে নগদ টাকার তীব্র সংকট: চাহিদার অর্ধেক নতুন নোটও দিতে পারছে না টাঁকশাল, বাজারে ছেঁড়া-ফাটা টাকার ছড়াছড়ি

সর্বকালের সর্বোচ্চ দামে বিটকয়েন: ১ লাখ ২২ হাজার ডলার ছাড়াল

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৭:৫৯:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৭:৫৯:০৪ অপরাহ্ন
সর্বকালের সর্বোচ্চ দামে বিটকয়েন: ১ লাখ ২২ হাজার ডলার ছাড়াল ছবি সংগৃহীত

বিশ্ববাজারে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সর্বকালের সর্বোচ্চ দামে পৌঁছেছে। সোমবার (১১ আগস্ট) বিটকয়েনের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ৩০০ ডলারে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দাম বেড়েছে প্রায় ১০৫ শতাংশ, বিশেষ করে গত কয়েক সপ্তাহে ব্যাপক ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।
 

কয়েনমার্কেটক্যাপের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী ক্রিপ্টোকারেন্সি বাজারের মোট মূল্য গত ২৪ ঘণ্টায় ২.২% বেড়ে ৪.০৪ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বিটকয়েনের বাজার মূলধন ২.৫৫% বৃদ্ধি পেয়ে ২.৪১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যেখানে দৈনিক লেনদেনের পরিমাণ ৭৭.৬ বিলিয়ন ডলার।
 

শুধু বিটকয়েন নয়, ইথেরিয়াম, বাইন্যান্স কয়েন ও সোলানার মূল্যও বেড়েছে। বর্তমানে প্রতি ইথেরিয়ামের দাম ৪,২০৭ ডলার (এক সপ্তাহে ১৫.৬৬% বৃদ্ধি), বাইন্যান্স কয়েন ৮০০ ডলারের কাছাকাছি (৬.৭১% বৃদ্ধি) এবং সোলানা ১৭৯.৬০ ডলার (৯.৪৫% বৃদ্ধি)। যুক্তরাষ্ট্রের এসইসি গত জানুয়ারিতে বিটকয়েন ইটিএফ অনুমোদন দেওয়ার পর বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে, যা মূল্য বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। বিটকয়েন একটি বিকেন্দ্রীকৃত ভার্চুয়াল মুদ্রা, যার লেনদেন অনলাইনে হয়ে থাকে এবং নির্দিষ্ট কোনো নিয়ন্ত্রক সংস্থা না থাকায় এটি গোপনীয়তার জন্য পরিচিত।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন