ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুদ্ধের পর প্রথম রিপোর্ট: ইরানের মজুদ ইউরেনিয়ামের হদিস পাচ্ছে না আইএইএ বিস্ফোরণে ওমানের প্রধান তেল টার্মিনালে লোডিং কার্যক্রম স্থগিত জ্বালানি সংকট মোকাবিলায় ৫ কার্গো এলএনজি কিনছে সরকার সৌদিতে হজ পালনে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভালুকা মিরপুরের কালশী বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে, নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন ঈদের পর সব আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য থাকবে আলাদা কোচ: রেলমন্ত্রী চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, যৌথ বাহিনীর চিরুনি অভিযান হজে গিয়ে ২৮ বাংলাদেশির মৃত্যু নরসিংদীতে নিষিদ্ধ আ.লীগের হামলা: কান ধরে ওঠবস করানো হলো ৬ পুলিশকে, গ্রেফতার ৪ হরমুজ সংকটে কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার, ক্ষোভ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহর কড়া ফেসবুক পোস্ট ১ জুন থেকে বাড়ছে বিদ্যুতের দাম: পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে বড় বৃদ্ধির প্রস্তুতি দেওয়ানি আদালতের ছুটিতে জরুরি মামলার জন্য ৭২ ‘ভ্যাকেশন জজ’ নিয়োগ মেট্রোরেলে বয়োজ্যেষ্ঠ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য টিকিটে ২৫ শতাংশ ছাড় ঘোষণা ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী ইরানের সাথে চুক্তি ‌‘প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের বেইজিংয়ে শি-পুতিন রুদ্ধদ্বার বৈঠক: ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা, ক্রেমলিনের তথ্য প্রকাশ ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আমিরাত

ফুলবাড়িয়ায় বাসে অগ্নিসংযোগ: দগ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, মা–ছেলেসহ আহত তিন

  • আপলোড সময় : ১১-১১-২০২৫ ১১:৫১:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৫ ১১:৫১:৫৪ পূর্বাহ্ন
ফুলবাড়িয়ায় বাসে অগ্নিসংযোগ: দগ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, মা–ছেলেসহ আহত তিন ছবি সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ হয়ে এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, ভালুজান এলাকায় পার্কিং করে রাখা আলম এশিয়া পরিবহনের বাসটিতে রাতের অন্ধকারে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর পর বাসের ভেতর থেকে ঝলসে যাওয়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। আহত দুজনকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল-মামুন জানান, বাসটি ঢাকা থেকে ফুলবাড়িয়ায় পৌঁছায় রাত দুইটার দিকে। যাত্রী নামানোর পর পেট্রোল পাম্পের বিপরীত পাশে বাসটি তেল নেওয়ার জন্য রাখা হয়েছিল। ঠিক সেই সময় দুর্বৃত্তরা এসে হঠাৎ আগুন ধরিয়ে দেয়। তিনি জানান, ভোরের অপেক্ষায় বাসে অবস্থান করছিলেন যাত্রী শাহিদ ইসলাম বাদশা (২০) এবং তার মা শারমিন সুলতানা রুমকি। আগুনে তারা মারাত্মক দগ্ধ হন। তাদের বাড়ি ফুলবাড়িয়ার চকরাধাকানাই এলাকায়।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা মরদেহটি সম্ভবত বাসের চালক জুলহাসের বলে ধারণা করা হচ্ছে, যদিও পরিচয় যাচাইয়ের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতীয় বিএসএফের ১০টি ‘পুশইন’ অপচেষ্টা রুখে দিল বিজিবি, সীমান্তে সর্বোচ্চ সতর্কতা

ভারতীয় বিএসএফের ১০টি ‘পুশইন’ অপচেষ্টা রুখে দিল বিজিবি, সীমান্তে সর্বোচ্চ সতর্কতা