ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুদ্ধের পর প্রথম রিপোর্ট: ইরানের মজুদ ইউরেনিয়ামের হদিস পাচ্ছে না আইএইএ বিস্ফোরণে ওমানের প্রধান তেল টার্মিনালে লোডিং কার্যক্রম স্থগিত জ্বালানি সংকট মোকাবিলায় ৫ কার্গো এলএনজি কিনছে সরকার সৌদিতে হজ পালনে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভালুকা মিরপুরের কালশী বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে, নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন ঈদের পর সব আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য থাকবে আলাদা কোচ: রেলমন্ত্রী চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, যৌথ বাহিনীর চিরুনি অভিযান হজে গিয়ে ২৮ বাংলাদেশির মৃত্যু নরসিংদীতে নিষিদ্ধ আ.লীগের হামলা: কান ধরে ওঠবস করানো হলো ৬ পুলিশকে, গ্রেফতার ৪ হরমুজ সংকটে কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার, ক্ষোভ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহর কড়া ফেসবুক পোস্ট ১ জুন থেকে বাড়ছে বিদ্যুতের দাম: পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে বড় বৃদ্ধির প্রস্তুতি দেওয়ানি আদালতের ছুটিতে জরুরি মামলার জন্য ৭২ ‘ভ্যাকেশন জজ’ নিয়োগ মেট্রোরেলে বয়োজ্যেষ্ঠ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য টিকিটে ২৫ শতাংশ ছাড় ঘোষণা ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী ইরানের সাথে চুক্তি ‌‘প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের বেইজিংয়ে শি-পুতিন রুদ্ধদ্বার বৈঠক: ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা, ক্রেমলিনের তথ্য প্রকাশ ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আমিরাত

কম ব্যবহারকারী গ্রাহকদের জন্য আগের দামেই বিদ্যুৎ, লাইফলাইন স্ল্যাবে বড় সিদ্ধান্ত বদল

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০৮:০০:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০৮:০০:৩১ অপরাহ্ন
কম ব্যবহারকারী গ্রাহকদের জন্য আগের দামেই বিদ্যুৎ, লাইফলাইন স্ল্যাবে বড় সিদ্ধান্ত বদল ছবি সংগৃহীত

কম বিদ্যুৎ ব্যবহারকারী আবাসিক গ্রাহকদের জন্য পূর্বের বিদ্যুৎ মূল্যহার বহাল রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী লাইফলাইন (০–৫০ ইউনিট) এবং প্রথম ধাপের (০–৭৫ ইউনিট) গ্রাহকরা আগের দামেই বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। নতুন ট্যারিফ ঘোষণার মাত্র একদিন পরই এই পরিবর্তন আনা হলো।
 

বৃহস্পতিবার (৪ জুন) বিইআরসি নতুন মূল্যহার ঘোষণা করে জানায়, লাইফলাইন গ্রাহকদের ক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সা এবং প্রথম ধাপের (০–৭৫ ইউনিট) জন্য ৫ টাকা ২৬ পয়সা অপরিবর্তিত থাকবে। এই হার জুন মাস থেকেই কার্যকর হবে।
 

এর আগে বুধবার (৩ জুন) বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করা হয়েছিল। ওই ঘোষণায় লাইফলাইন গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা এবং প্রথম ধাপের গ্রাহকদের জন্য ৫ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়।
 

নতুন ঘোষণার পর স্বল্প বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের ওপর বাড়তি খরচের চাপ পড়তে পারে বলে উদ্বেগ তৈরি হয়। পরে পরিস্থিতি বিবেচনা করে লাইফলাইন ও নিম্ন স্ল্যাবের গ্রাহকদের জন্য আগের মূল্যহারই বহাল রাখার সিদ্ধান্ত নেয় নিয়ন্ত্রক সংস্থা।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতীয় বিএসএফের ১০টি ‘পুশইন’ অপচেষ্টা রুখে দিল বিজিবি, সীমান্তে সর্বোচ্চ সতর্কতা

ভারতীয় বিএসএফের ১০টি ‘পুশইন’ অপচেষ্টা রুখে দিল বিজিবি, সীমান্তে সর্বোচ্চ সতর্কতা