ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুদ্ধের পর প্রথম রিপোর্ট: ইরানের মজুদ ইউরেনিয়ামের হদিস পাচ্ছে না আইএইএ বিস্ফোরণে ওমানের প্রধান তেল টার্মিনালে লোডিং কার্যক্রম স্থগিত জ্বালানি সংকট মোকাবিলায় ৫ কার্গো এলএনজি কিনছে সরকার সৌদিতে হজ পালনে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভালুকা মিরপুরের কালশী বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে, নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন ঈদের পর সব আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য থাকবে আলাদা কোচ: রেলমন্ত্রী চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, যৌথ বাহিনীর চিরুনি অভিযান হজে গিয়ে ২৮ বাংলাদেশির মৃত্যু নরসিংদীতে নিষিদ্ধ আ.লীগের হামলা: কান ধরে ওঠবস করানো হলো ৬ পুলিশকে, গ্রেফতার ৪ হরমুজ সংকটে কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার, ক্ষোভ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহর কড়া ফেসবুক পোস্ট ১ জুন থেকে বাড়ছে বিদ্যুতের দাম: পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে বড় বৃদ্ধির প্রস্তুতি দেওয়ানি আদালতের ছুটিতে জরুরি মামলার জন্য ৭২ ‘ভ্যাকেশন জজ’ নিয়োগ মেট্রোরেলে বয়োজ্যেষ্ঠ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য টিকিটে ২৫ শতাংশ ছাড় ঘোষণা ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী ইরানের সাথে চুক্তি ‌‘প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের বেইজিংয়ে শি-পুতিন রুদ্ধদ্বার বৈঠক: ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা, ক্রেমলিনের তথ্য প্রকাশ ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আমিরাত

ট্রাম্পের এক ঘোষণায় বিশ্ববাজারে তেলের দামে বড় পতন: স্বস্তিতে বিনিয়োগকারীরা

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ০৪:১৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ০৪:১৪:৩২ অপরাহ্ন
ট্রাম্পের এক ঘোষণায় বিশ্ববাজারে তেলের দামে বড় পতন: স্বস্তিতে বিনিয়োগকারীরা ছবি: সংগৃহীত

ইরানের জ্বালানি স্থাপনার ওপর মার্কিন হামলা ১০ দিনের জন্য স্থগিত করার আকস্মিক ঘোষণায় বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের পর সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হওয়ার আশায় কয়েক ঘণ্টার ব্যবধানে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি উল্লেখযোগ্য হারে কমেছে। বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় বিশ্বজুড়ে তেলের বাজারে সাময়িক স্বস্তি ফিরতে শুরু করেছে।

 

​শুক্রবার (২৭ মার্চ) বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের জ্বালানি স্থাপনায় হামলা স্থগিতের মেয়াদ বাড়ানো নিয়ে ট্রাম্পের নতুন ঘোষণায় বিশ্বজুড়ে তেলের বাজারে তাৎক্ষণিক প্রভাব পড়েছে। বৃহস্পতিবার সরবরাহ সংকটের আশঙ্কায় ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলারে স্থির হলেও, ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্টের এক ঘণ্টার মধ্যেই তা প্রায় এক ডলার কমে যায়। শুক্রবার লেনদেনের শুরুতে তেলের দাম এক শতাংশের বেশি কমেছে। যদিও গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ব্রেন্টের দাম প্রায় ৫০ শতাংশ এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (WTI) দাম প্রায় ৪০ শতাংশ পর্যন্ত বেড়েছে।

 

​তেলের দামের এই ওঠানামার প্রভাব পড়েছে বিশ্ব শেয়ার বাজারেও। বিশেষ করে টোকিও, সিউল, হংকং এবং সিডনিসহ এশিয়ার প্রধান বাজারগুলোতে বড় ধরনের দরপতন লক্ষ্য করা গেছে। নিউ ইয়র্কের ব্যবসায়িক বিশ্লেষকদের মতে, সরবরাহের অনিশ্চয়তা থাকলেও চাহিদার পূর্বাভাসে কিছুটা পরিবর্তনের কারণেই এই সামান্য পতন। তবে বিনিয়োগকারীদের একটি বড় অংশ এখনও উদ্বিগ্ন যে, এই সংঘাত দীর্ঘস্থায়ী হতে পারে।

 

​এদিকে বৈশ্বিক বাণিজ্যিক পরিস্থিতি নিয়ে ভয়াবহ সতর্কতা জারি করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)। সংস্থাটি জানিয়েছে, বিশ্ব বাণিজ্য ব্যবস্থা বর্তমানে গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিশৃঙ্খলার মুখে দাঁড়িয়ে আছে। এই সংকট মোকাবিলায় উদীয়মান অর্থনীতির দেশগুলোকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। অন্যদিকে, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) জানিয়েছে, তেলের লাগামহীন দাম বৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতির হার ৪ শতাংশ ছাড়িয়ে যেতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর কোনো সম্ভাবনা নেই বলে ইঙ্গিত দিয়েছে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতীয় বিএসএফের ১০টি ‘পুশইন’ অপচেষ্টা রুখে দিল বিজিবি, সীমান্তে সর্বোচ্চ সতর্কতা

ভারতীয় বিএসএফের ১০টি ‘পুশইন’ অপচেষ্টা রুখে দিল বিজিবি, সীমান্তে সর্বোচ্চ সতর্কতা