ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬ , ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদিতে হজ পালনে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভালুকা মিরপুরের কালশী বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে, নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন ঈদের পর সব আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য থাকবে আলাদা কোচ: রেলমন্ত্রী চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, যৌথ বাহিনীর চিরুনি অভিযান হজে গিয়ে ২৮ বাংলাদেশির মৃত্যু নরসিংদীতে নিষিদ্ধ আ.লীগের হামলা: কান ধরে ওঠবস করানো হলো ৬ পুলিশকে, গ্রেফতার ৪ হরমুজ সংকটে কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার, ক্ষোভ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহর কড়া ফেসবুক পোস্ট ১ জুন থেকে বাড়ছে বিদ্যুতের দাম: পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে বড় বৃদ্ধির প্রস্তুতি দেওয়ানি আদালতের ছুটিতে জরুরি মামলার জন্য ৭২ ‘ভ্যাকেশন জজ’ নিয়োগ মেট্রোরেলে বয়োজ্যেষ্ঠ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য টিকিটে ২৫ শতাংশ ছাড় ঘোষণা ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী ইরানের সাথে চুক্তি ‌‘প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের বেইজিংয়ে শি-পুতিন রুদ্ধদ্বার বৈঠক: ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা, ক্রেমলিনের তথ্য প্রকাশ ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আমিরাত গাজাগামী ফ্লোটিলার কর্মীদের আটকে ধর্ষণের অভিযোগ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ঝিনাইদহে জুমার নামাজের পর এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, আহত তিনজন কোরবানির ঈদের আগে ব্যাংকে নগদ টাকার তীব্র সংকট: চাহিদার অর্ধেক নতুন নোটও দিতে পারছে না টাঁকশাল, বাজারে ছেঁড়া-ফাটা টাকার ছড়াছড়ি

অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পার চীনা জাহাজ, নতুন আলোচনার প্রস্তাব পাকিস্তানের

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ০১:০৭:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ০১:০৭:৪৭ অপরাহ্ন
অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পার চীনা জাহাজ, নতুন আলোচনার প্রস্তাব পাকিস্তানের ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ সত্ত্বেও হরমুজ প্রণালি দিয়ে একটি নিষেধাজ্ঞাপ্রাপ্ত চীনা তেলবাহী জাহাজ অতিক্রম করেছে বলে শিপিং তথ্যসূত্রে জানা গেছে।

মঙ্গলবার ‘রিচ স্টারি’ নামের জাহাজটি প্রণালি পেরিয়ে উপসাগর ছেড়ে যায়। যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকর হওয়ার পর এটিই প্রথম জাহাজ, যা এই পথ ব্যবহার করে এলাকা ত্যাগ করল বলে বিভিন্ন শিপিং তথ্য সংস্থা জানিয়েছে।

জাহাজটির মালিক প্রতিষ্ঠান সাংহাই জুয়ানরুন শিপিং কোং লিমিটেড-কেও ইরানের সঙ্গে লেনদেনের অভিযোগে নিষেধাজ্ঞার আওতায় এনেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে প্রতিষ্ঠানটির কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মাঝারি আকারের এই ট্যাংকারটিতে প্রায় আড়াই লাখ ব্যারেল মিথানল রয়েছে। সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে পণ্য তুলেছে জাহাজটি। এতে চীনা নাবিকরাই কর্মরত রয়েছেন।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দ্বিতীয় দফা আলোচনার জন্য নতুন প্রস্তাব দিয়েছে পাকিস্তান। দেশটির দুই কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, দুই সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই এই বৈঠক আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ইসলামাবাদে বৈঠক আয়োজনের সম্ভাবনা থাকলেও এটি নির্ভর করছে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্মতির ওপর। প্রয়োজনে স্থান পরিবর্তনও হতে পারে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন