ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬ , ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদিতে হজ পালনে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভালুকা মিরপুরের কালশী বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে, নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন ঈদের পর সব আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য থাকবে আলাদা কোচ: রেলমন্ত্রী চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, যৌথ বাহিনীর চিরুনি অভিযান হজে গিয়ে ২৮ বাংলাদেশির মৃত্যু নরসিংদীতে নিষিদ্ধ আ.লীগের হামলা: কান ধরে ওঠবস করানো হলো ৬ পুলিশকে, গ্রেফতার ৪ হরমুজ সংকটে কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার, ক্ষোভ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহর কড়া ফেসবুক পোস্ট ১ জুন থেকে বাড়ছে বিদ্যুতের দাম: পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে বড় বৃদ্ধির প্রস্তুতি দেওয়ানি আদালতের ছুটিতে জরুরি মামলার জন্য ৭২ ‘ভ্যাকেশন জজ’ নিয়োগ মেট্রোরেলে বয়োজ্যেষ্ঠ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য টিকিটে ২৫ শতাংশ ছাড় ঘোষণা ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী ইরানের সাথে চুক্তি ‌‘প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের বেইজিংয়ে শি-পুতিন রুদ্ধদ্বার বৈঠক: ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা, ক্রেমলিনের তথ্য প্রকাশ ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আমিরাত গাজাগামী ফ্লোটিলার কর্মীদের আটকে ধর্ষণের অভিযোগ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ঝিনাইদহে জুমার নামাজের পর এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, আহত তিনজন কোরবানির ঈদের আগে ব্যাংকে নগদ টাকার তীব্র সংকট: চাহিদার অর্ধেক নতুন নোটও দিতে পারছে না টাঁকশাল, বাজারে ছেঁড়া-ফাটা টাকার ছড়াছড়ি

রাজধানীতে ছুরিকাঘাতে আহত ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালক, ঢামেকে ভর্তি

  • আপলোড সময় : ২০-০৪-২০২৬ ০৯:৫৬:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৬ ০৯:৫৬:১৯ অপরাহ্ন
রাজধানীতে ছুরিকাঘাতে আহত ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালক, ঢামেকে ভর্তি ছবি: সংগৃহীত

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকেলে হামলার শিকার হওয়ার পর তাকে প্রথমে নিজ কর্মস্থলে নেওয়া হলেও পরে রাতে ঢামেকে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।
 

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, ডা. আহমদ হোসেনের ডান হাত ও পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে ভিআইপি কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
 

ঘটনাটি ঘটে বিকেল সাড়ে ৪টার দিকে। জানা গেছে, স্বাস্থ্য অধিদফতরের পেছনে অবস্থিত বাসায় ফেরার পথে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাস-এর পেছনের একটি গলিতে দুই দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
 

ভুক্তভোগীর এক স্বজন নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, হাসপাতালের একটি টেন্ডার সংক্রান্ত বিষয় নিয়ে একটি গ্রুপের পক্ষ থেকে তাকে বেশ কিছুদিন ধরে হুমকি দেওয়া হচ্ছিল। ফোনেও এ ধরনের হুমকি পেয়েছিলেন বলে জানা যায় এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছিল।
 

এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন