ঢাকা , শুক্রবার, ২২ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোরবানির ঈদের আগে ব্যাংকে নগদ টাকার তীব্র সংকট: চাহিদার অর্ধেক নতুন নোটও দিতে পারছে না টাঁকশাল, বাজারে ছেঁড়া-ফাটা টাকার ছড়াছড়ি ট্রাম্পের পরপরই বেইজিংয়ে পুতিন, বৈঠকের মূল এজেন্ডা কী? ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিপক্ষে ভোট দিলেন ৪ রিপাবলিকান সেপ্টেম্বর-অক্টোবর থেকে ১ বছরে ৫টি স্থানীয় সরকার নির্বাচন, দলীয় প্রতীক ছাড়াই হবে সিটির ভোট: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ফায়ার, সর্বোচ্চ সতর্কাবস্থায় জওয়ানরা জমিজমা মামলা দ্রুত নিষ্পত্তিতে বিকল্প বিরোধ ব্যবস্থার ওপর জোর প্রধানমন্ত্রীর ১০ কোটি ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীকে গুলি করায় মেডিকেল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড ডুয়েটে নবাগত ভিসি নিয়োগ নিয়ে রণক্ষেত্র: পুলিশ-শিক্ষার্থী-উপাচার্য সমর্থকদের ত্রিমুখী সংঘর্ষ, ওসিসহ আহত ১৭ ক্যাপচা টেস্টিংয়ের দিন শেষ! এবার ‘বট’ রুখতে কিউআর কোড স্ক্যান প্রযুক্তির মাস্টারপ্ল্যান গুগলের ১ জুলাই থেকে তিন ধাপে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও হামের টিকার ‘বেসরকারিকরণ’ তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ভারতীয় আকাশে একের পর এক বিমানে বোমাতঙ্ক: আমস্টারডাম ও মালয়েশিয়ার ফ্লাইটে ভুয়া হুমকি, বিমানবন্দরগুলোতে ‘হাই-অ্যালার্ট’ জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, একাধিক খালের পুনঃখনন ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন আগ্নেয়াস্ত্র হাতে পাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জুলাই-আগস্টের মধ্যেই কর্মকর্তাদের কাছে পৌঁছাবে পিস্তল ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হতে পারে ৩১ ডিসেম্বর; চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ইরানে গোপনে হামলা চালিয়েছিল আরব আমিরাত, দাবি রিপোর্টে পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর হামলা বন্ধ না হলে ভারতের অখণ্ডতা রক্ষা পাবে না: হেফাজত আমির

সাতক্ষীরায় ৭৬ কেজির ছাগল ঘিরে কৌতূহল, খামারে দর্শনার্থীদের ভিড়

  • আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০৯:৩১:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০৯:৩১:৫৯ অপরাহ্ন
সাতক্ষীরায় ৭৬ কেজির ছাগল ঘিরে কৌতূহল, খামারে দর্শনার্থীদের ভিড় ছবি সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সাতক্ষীরায় বড় আকৃতির কয়েকটি ছাগল স্থানীয়দের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষ করে ৭৬ কেজি ওজনের একটি ছাগল দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ। দূর থেকে দেখতে ছোটখাটো বাছুরের মতো লাগা এসব ছাগল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে।
 

সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার বাসিন্দা ও মেরিন ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম–এর খামারে বড় হওয়া তিনটি ছাগল এখন স্থানীয়ভাবে বেশ পরিচিত। ছাগলগুলোর ওজন যথাক্রমে ৭৬, ৬৪ ও ৫৪ কেজি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীরা খামারে এসে ছাগলগুলো দেখছেন, ছবি তুলছেন এবং ভিডিও ধারণ করছেন।
 

খামার মালিক জানান, বিদেশে চাকরির পাশাপাশি শখের বসে কয়েক বছর আগে ছাগল পালন শুরু করেন তিনি। শুরুতে একটি পুরুষ ও দুটি মাদি ছাগল দিয়ে ছোট পরিসরে যাত্রা শুরু হলেও বর্তমানে তার খামারে ৩৮টি ছাগল রয়েছে। পাশাপাশি তিনি মাছের ঘের, কবুতর পালন ও ঘাস চাষের কাজও করছেন।
 

তার ভাষ্য অনুযায়ী, গত কয়েক বছর ধরে ঈদুল আজহাকে কেন্দ্র করে বড় আকৃতির ছাগল প্রস্তুত করছেন তিনি। নিয়মিত পুষ্টিকর খাবার ও বিশেষ পরিচর্যার মাধ্যমে এবার তিনটি ছাগলকে আলাদাভাবে লালন-পালন করা হয়েছে।
 

খামারে গিয়ে দেখা যায়, সাদা, খয়েরি ও কালো রঙের ছাগলগুলো আলাদা ঘরে রাখা হয়েছে। নিয়মিত গোসল করানোসহ সার্বক্ষণিক পরিচর্যায় নিয়োজিত রয়েছেন খামারের কর্মীরা। খাবার হিসেবে ভুসি, কুঁড়া, খইল, পালিশ ও তাজা ঘাস দেওয়া হচ্ছে।
 

আমিরুল ইসলাম জানান, জীবন্ত ওজন অনুযায়ী প্রতি কেজি ৮০০ টাকা দরে ছাগল বিক্রির পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে ৬৪ কেজি ওজনের একটি ছাগল বিক্রি হয়েছে ৪৪ হাজার ৮০০ টাকায়।
 

খামারে ছাগল দেখতে আসা স্থানীয় বাসিন্দারা জানান, এত বড় আকৃতির ছাগল সচরাচর দেখা যায় না। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও দেখে খামারে আসছেন।
 

এ বিষয়ে সালাউদ্দিন বলেন, দেশে সাধারণত ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বেশি দেখা গেলেও ক্রস জাতের ছাগল তুলনামূলক বড় হয়। সঠিক পরিচর্যা ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা গেলে এসব ছাগলের বাজারমূল্যও ভালো পাওয়া যায়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে তদন্ত চেয়ে রিট খারিজ

ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে তদন্ত চেয়ে রিট খারিজ