ঢাকা , শনিবার, ২৩ মে ২০২৬ , ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেইজিংয়ে শি-পুতিন রুদ্ধদ্বার বৈঠক: ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা, ক্রেমলিনের তথ্য প্রকাশ ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আমিরাত গাজাগামী ফ্লোটিলার কর্মীদের আটকে ধর্ষণের অভিযোগ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ঝিনাইদহে জুমার নামাজের পর এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, আহত তিনজন কোরবানির ঈদের আগে ব্যাংকে নগদ টাকার তীব্র সংকট: চাহিদার অর্ধেক নতুন নোটও দিতে পারছে না টাঁকশাল, বাজারে ছেঁড়া-ফাটা টাকার ছড়াছড়ি ট্রাম্পের পরপরই বেইজিংয়ে পুতিন, বৈঠকের মূল এজেন্ডা কী? ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিপক্ষে ভোট দিলেন ৪ রিপাবলিকান সেপ্টেম্বর-অক্টোবর থেকে ১ বছরে ৫টি স্থানীয় সরকার নির্বাচন, দলীয় প্রতীক ছাড়াই হবে সিটির ভোট: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ফায়ার, সর্বোচ্চ সতর্কাবস্থায় জওয়ানরা জমিজমা মামলা দ্রুত নিষ্পত্তিতে বিকল্প বিরোধ ব্যবস্থার ওপর জোর প্রধানমন্ত্রীর ১০ কোটি ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীকে গুলি করায় মেডিকেল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড ডুয়েটে নবাগত ভিসি নিয়োগ নিয়ে রণক্ষেত্র: পুলিশ-শিক্ষার্থী-উপাচার্য সমর্থকদের ত্রিমুখী সংঘর্ষ, ওসিসহ আহত ১৭ ক্যাপচা টেস্টিংয়ের দিন শেষ! এবার ‘বট’ রুখতে কিউআর কোড স্ক্যান প্রযুক্তির মাস্টারপ্ল্যান গুগলের ১ জুলাই থেকে তিন ধাপে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও হামের টিকার ‘বেসরকারিকরণ’ তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ভারতীয় আকাশে একের পর এক বিমানে বোমাতঙ্ক: আমস্টারডাম ও মালয়েশিয়ার ফ্লাইটে ভুয়া হুমকি, বিমানবন্দরগুলোতে ‘হাই-অ্যালার্ট’ জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, একাধিক খালের পুনঃখনন ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন আগ্নেয়াস্ত্র হাতে পাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জুলাই-আগস্টের মধ্যেই কর্মকর্তাদের কাছে পৌঁছাবে পিস্তল

‘৩ দিনে দেড় কোটি মানুষ ও ১ কোটি পশু পরিবহন বড় চ্যালেঞ্জ’: কুমিল্লায় বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, ৪ কোটি ৮৯ লাখ টাকার ক্ষতিপূরণ চেক বিতরণ

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ১২:২৭:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ১২:২৭:০৯ অপরাহ্ন
‘৩ দিনে দেড় কোটি মানুষ ও ১ কোটি পশু পরিবহন বড় চ্যালেঞ্জ’: কুমিল্লায় বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, ৪ কোটি ৮৯ লাখ টাকার ক্ষতিপূরণ চেক বিতরণ ছবি: সংগৃহীত
আসন্ন ঈদযাত্রায় দেড় কোটি মানুষ ও প্রায় ১ কোটি কোরবানিযোগ্য পশু নির্বিঘ্নে পরিবহন করাকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

শুক্রবার (২২ মে) কুমিল্লায় বিআরটিএ ট্রাস্টি বোর্ড ও বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১১৯ জন পরিবারের মাঝে ৪ কোটি ৮৯ লাখ টাকার চেক বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “দেড় কোটি মানুষ এবং ১ কোটি কোরবানিযোগ্য পশুকে মাত্র ৩ দিনে নির্বিঘ্নে, আরামদায়ক ও স্বস্তিতে পরিবহন করা একটি চ্যালেঞ্জ। তবে আমরা চ্যালেঞ্জগুলো সমাধানের চেষ্টা করবো। সবাই সহযোগিতা করলে, জনগণ সচেতন হলে এবং প্রাকৃতিক দুর্যোগ না হলে আশা করা যায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, দেশের প্রধান মহাসড়কগুলোর মধ্যে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে সবচেয়ে বেশি চাপ থাকে। তাই এ সড়ককে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের মহাপরিকল্পনার আওতায় প্রায় ৪০০ কিলোমিটার মহাসড়ক ৮ লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে, যা ২০৩১ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য।

এছাড়া প্রায় ৬০০ কিলোমিটার সড়ক ৬ লেন এবং প্রায় ১ হাজার কিলোমিটার সড়ক ৪ লেনে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে বছরে গড়ে প্রায় সাড়ে চার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়। এর প্রধান কারণ চালকদের অদক্ষতা ও আনফিট যানবাহন। পাশাপাশি জনগণের অসচেতনতার বিষয়টিও রয়েছে। এসব কমিয়ে আনার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নজরুল জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নজরুল জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান