ঢাকা , শনিবার, ২৩ মে ২০২৬ , ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেইজিংয়ে শি-পুতিন রুদ্ধদ্বার বৈঠক: ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা, ক্রেমলিনের তথ্য প্রকাশ ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আমিরাত গাজাগামী ফ্লোটিলার কর্মীদের আটকে ধর্ষণের অভিযোগ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ঝিনাইদহে জুমার নামাজের পর এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, আহত তিনজন কোরবানির ঈদের আগে ব্যাংকে নগদ টাকার তীব্র সংকট: চাহিদার অর্ধেক নতুন নোটও দিতে পারছে না টাঁকশাল, বাজারে ছেঁড়া-ফাটা টাকার ছড়াছড়ি ট্রাম্পের পরপরই বেইজিংয়ে পুতিন, বৈঠকের মূল এজেন্ডা কী? ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিপক্ষে ভোট দিলেন ৪ রিপাবলিকান সেপ্টেম্বর-অক্টোবর থেকে ১ বছরে ৫টি স্থানীয় সরকার নির্বাচন, দলীয় প্রতীক ছাড়াই হবে সিটির ভোট: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ফায়ার, সর্বোচ্চ সতর্কাবস্থায় জওয়ানরা জমিজমা মামলা দ্রুত নিষ্পত্তিতে বিকল্প বিরোধ ব্যবস্থার ওপর জোর প্রধানমন্ত্রীর ১০ কোটি ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীকে গুলি করায় মেডিকেল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড ডুয়েটে নবাগত ভিসি নিয়োগ নিয়ে রণক্ষেত্র: পুলিশ-শিক্ষার্থী-উপাচার্য সমর্থকদের ত্রিমুখী সংঘর্ষ, ওসিসহ আহত ১৭ ক্যাপচা টেস্টিংয়ের দিন শেষ! এবার ‘বট’ রুখতে কিউআর কোড স্ক্যান প্রযুক্তির মাস্টারপ্ল্যান গুগলের ১ জুলাই থেকে তিন ধাপে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও হামের টিকার ‘বেসরকারিকরণ’ তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ভারতীয় আকাশে একের পর এক বিমানে বোমাতঙ্ক: আমস্টারডাম ও মালয়েশিয়ার ফ্লাইটে ভুয়া হুমকি, বিমানবন্দরগুলোতে ‘হাই-অ্যালার্ট’ জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, একাধিক খালের পুনঃখনন ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন আগ্নেয়াস্ত্র হাতে পাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জুলাই-আগস্টের মধ্যেই কর্মকর্তাদের কাছে পৌঁছাবে পিস্তল

ট্রাম্প-খামেনির ইউরেনিয়াম দ্বন্দ্বে উত্তপ্ত বিশ্ববাজার: আবারও বাড়ল তেলের দাম, ব্রেন্ট ক্রুড ১০৫ ডলারের ছুঁইছুঁই

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ১২:৩৭:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ১২:৩৭:৩১ অপরাহ্ন
ট্রাম্প-খামেনির ইউরেনিয়াম দ্বন্দ্বে উত্তপ্ত বিশ্ববাজার: আবারও বাড়ল তেলের দাম, ব্রেন্ট ক্রুড ১০৫ ডলারের ছুঁইছুঁই ছবি: সংগৃহীত
বাড়লো তেলের দামযুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে চলমান উত্তেজনা এবং যুদ্ধ বন্ধে আলোচনার অনিশ্চয়তায় আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম বেড়েছে।

বিশেষ করে তেহরানের ইউরেনিয়াম মজুত এবং হরমুজ প্রণালি অবরোধ ইস্যুতে দুই দেশের আলোচনা অচলাবস্থায় থাকায় বাজারে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। শুক্রবার (২২ মে) গ্রিনিচ মান সময় দুপুর ১২টা ৩৪ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৩ শতাংশ বা ২ দশমিক ৩৮ ডলার বেড়ে ১০৪ দশমিক ৯৬ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৮ শতাংশ বা ১ দশমিক ৭৩ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ০৮ ডলারে দাঁড়ায়। এর আগে বৃহস্পতিবার দুই ধরনের তেলের দামই প্রায় ২ শতাংশ কমে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। এদিকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের কাছে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমরা এটা নিয়েই আসব। আমাদের এটা প্রয়োজন নেই, সম্ভবত আমরা এটি ধ্বংস করে দেব। কিন্তু আমরা তাদের কাছে এটা থাকতে দেব না।” তবে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা ইউরেনিয়ামের মজুত অন্য কোনো দেশের কাছে হস্তান্তর করবে না। রয়টার্সের বরাতে জানা গেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি নির্দেশ দিয়েছেন, দেশের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানো যাবে না। ইরানের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, রাষ্ট্রীয় পর্যায়ে এ বিষয়ে ঐকমত্য রয়েছে এবং দেশের ইউরেনিয়াম মজুত বিদেশে পাঠানোর কোনো পরিকল্পনা নেই।

যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে চলমান উত্তেজনা এবং যুদ্ধ বন্ধে আলোচনার অনিশ্চয়তায় আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম বেড়েছে। বিশেষ করে তেহরানের ইউরেনিয়াম মজুত এবং হরমুজ প্রণালি অবরোধ ইস্যুতে দুই দেশের আলোচনা অচলাবস্থায় থাকায় বাজারে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (২২ মে) গ্রিনিচ মান সময় দুপুর ১২টা ৩৪ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৩ শতাংশ বা ২ দশমিক ৩৮ ডলার বেড়ে ১০৪ দশমিক ৯৬ ডলারে পৌঁছায়।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৮ শতাংশ বা ১ দশমিক ৭৩ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ০৮ ডলারে দাঁড়ায়।

এর আগে বৃহস্পতিবার দুই ধরনের তেলের দামই প্রায় ২ শতাংশ কমে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

এদিকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের কাছে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমরা এটা নিয়েই আসব। আমাদের এটা প্রয়োজন নেই, সম্ভবত আমরা এটি ধ্বংস করে দেব। কিন্তু আমরা তাদের কাছে এটা থাকতে দেব না।”

তবে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা ইউরেনিয়ামের মজুত অন্য কোনো দেশের কাছে হস্তান্তর করবে না।

রয়টার্সের বরাতে জানা গেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি নির্দেশ দিয়েছেন, দেশের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানো যাবে না।

ইরানের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, রাষ্ট্রীয় পর্যায়ে এ বিষয়ে ঐকমত্য রয়েছে এবং দেশের ইউরেনিয়াম মজুত বিদেশে পাঠানোর কোনো পরিকল্পনা নেই।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নজরুল জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নজরুল জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান