ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬ , ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদিতে হজ পালনে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভালুকা মিরপুরের কালশী বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে, নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন ঈদের পর সব আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য থাকবে আলাদা কোচ: রেলমন্ত্রী চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, যৌথ বাহিনীর চিরুনি অভিযান হজে গিয়ে ২৮ বাংলাদেশির মৃত্যু নরসিংদীতে নিষিদ্ধ আ.লীগের হামলা: কান ধরে ওঠবস করানো হলো ৬ পুলিশকে, গ্রেফতার ৪ হরমুজ সংকটে কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার, ক্ষোভ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহর কড়া ফেসবুক পোস্ট ১ জুন থেকে বাড়ছে বিদ্যুতের দাম: পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে বড় বৃদ্ধির প্রস্তুতি দেওয়ানি আদালতের ছুটিতে জরুরি মামলার জন্য ৭২ ‘ভ্যাকেশন জজ’ নিয়োগ মেট্রোরেলে বয়োজ্যেষ্ঠ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য টিকিটে ২৫ শতাংশ ছাড় ঘোষণা ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী ইরানের সাথে চুক্তি ‌‘প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের বেইজিংয়ে শি-পুতিন রুদ্ধদ্বার বৈঠক: ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা, ক্রেমলিনের তথ্য প্রকাশ ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আমিরাত গাজাগামী ফ্লোটিলার কর্মীদের আটকে ধর্ষণের অভিযোগ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ঝিনাইদহে জুমার নামাজের পর এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, আহত তিনজন কোরবানির ঈদের আগে ব্যাংকে নগদ টাকার তীব্র সংকট: চাহিদার অর্ধেক নতুন নোটও দিতে পারছে না টাঁকশাল, বাজারে ছেঁড়া-ফাটা টাকার ছড়াছড়ি

শুল্ক চাপ কমাতে অ্যামেরিকা থেকে গম আমদানি করছে বাংলাদেশ

  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০২:১০:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০২:১০:৫৩ পূর্বাহ্ন
শুল্ক চাপ কমাতে অ্যামেরিকা থেকে গম আমদানি করছে বাংলাদেশ ছবি: সংগৃহীত
আগামী পাঁচ বছরে অ্যামেরিকা থেকে বার্ষিক সাত লাখ টন গম আমদানির জন্য রোববার একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ।
 
রয়টার্স জানিয়েছে, বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয় এবং ইউএস হুইট অ্যাসোসিয়েটসের মধ্যে ঢাকায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে এই আমাদানি চুক্তি করা হয়।
 
এমন একটি সংকটময় মুহূর্তে দুই দেশের মধ্যে এই চুক্তি করা হলো যখন ১ আগস্ট থেকে বাংলাদেশি রপ্তানির ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে ওয়াশিংটন।
 
ঢাকার কর্মকর্তারা আশা করছেন, এই চুক্তি অ্যামেরিকার সঙ্গে বাংলাদেশের ৬০০ কোটি ডলারের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে সহায়তা করবে। পাশাপাশি বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য বিশেষ করে পোশাকের ক্ষেত্রে আরও অনুকূল পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।
 
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, এই চুক্তি প্রতিযোগিতামূলক মূল্যে উন্নতমানের গমের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককেও জোরদার করবে। তিনি আরও বলেন, 'এই পদক্ষেপ অ্যামেরিকার সঙ্গে পারস্পরিক আস্থা গড়ে তুলতে এবং অর্থনৈতিক সহযোগিতা গভীর করতে আমাদের সদিচ্ছার প্রতিফলন।’
 
সম্প্রটি অ্যামেরিকার শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত বাংলাদেশের রপ্তানি খাতকে, বিশেষ করে তৈরি পোশাক শিল্পকে বিপর্যস্ত করে তুলেছে। ফলে বৃহৎ বাজারে এই খাতের প্রতিযোগিতা হারানোর আশঙ্কা করা হচ্ছে।
 
গম আমদানির এই উদ্যোগ ওয়াশিংটনের অবস্থান বাংলাদেশের প্রতি নমনীয় করতে এবং আলোচনার দ্বার উন্মুক্ত করার জন্য একটি বৃহত্তর কূটনৈতিক ও বাণিজ্য কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে।
 
বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুল্ক কমানোর লক্ষ্যে ইতোমধ্যে অ্যামেরিকান কর্মকর্তাদের সাথে আলোচনা চলছে। আলোচনায় এ জাতীয় উচ্চ শুল্ক অ্যামেরিকান বাজারে বাংলাদেশের প্রতিযোগিতাকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে বলে মন্ত্রণালয় তাদের যুক্তি স্থাপন করেছে।
 
উল্লেখ্য বাংলাদেশ প্রতি বছর প্রায় ৭০ লাখ টন গম আমদানি করে থাকে, যার সিংহভাগই আসে ব্যাক সি অঞ্চল থেকে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন