ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুদ্ধের পর প্রথম রিপোর্ট: ইরানের মজুদ ইউরেনিয়ামের হদিস পাচ্ছে না আইএইএ বিস্ফোরণে ওমানের প্রধান তেল টার্মিনালে লোডিং কার্যক্রম স্থগিত জ্বালানি সংকট মোকাবিলায় ৫ কার্গো এলএনজি কিনছে সরকার সৌদিতে হজ পালনে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভালুকা মিরপুরের কালশী বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে, নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন ঈদের পর সব আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য থাকবে আলাদা কোচ: রেলমন্ত্রী চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, যৌথ বাহিনীর চিরুনি অভিযান হজে গিয়ে ২৮ বাংলাদেশির মৃত্যু নরসিংদীতে নিষিদ্ধ আ.লীগের হামলা: কান ধরে ওঠবস করানো হলো ৬ পুলিশকে, গ্রেফতার ৪ হরমুজ সংকটে কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার, ক্ষোভ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহর কড়া ফেসবুক পোস্ট ১ জুন থেকে বাড়ছে বিদ্যুতের দাম: পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে বড় বৃদ্ধির প্রস্তুতি দেওয়ানি আদালতের ছুটিতে জরুরি মামলার জন্য ৭২ ‘ভ্যাকেশন জজ’ নিয়োগ মেট্রোরেলে বয়োজ্যেষ্ঠ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য টিকিটে ২৫ শতাংশ ছাড় ঘোষণা ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী ইরানের সাথে চুক্তি ‌‘প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের বেইজিংয়ে শি-পুতিন রুদ্ধদ্বার বৈঠক: ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা, ক্রেমলিনের তথ্য প্রকাশ ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আমিরাত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বায়তুল মুকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু

  • আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০৬:৩৩:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০৬:৩৩:১৩ অপরাহ্ন
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বায়তুল মুকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরি উপলক্ষে রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে শনিবার (১৩ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই মেলা চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত।
 

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত বইমেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। তবে ছুটির দিনে মেলা শুরু হবে সকাল ১০টা থেকে। প্রায় দেড় শতাধিক স্টলের পাশাপাশি মিশর, লেবানন ও পাকিস্তানের অন্তত পাঁচটি আন্তর্জাতিক স্টলও অংশ নিচ্ছে এবারের আয়োজনের সঙ্গে।
 

মেলায় পবিত্র কুরআনের অনুবাদ ও তাফসীর, হাদিসগ্রন্থ, ইসলামী দর্শন, গবেষণাধর্মী ও মৌলিক বইসহ নানা ধরনের ধর্মীয় প্রকাশনা পাওয়া যাবে। এছাড়া প্রতিদিনই থাকবে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, শিশু চত্বর, মিডিয়া কর্নার, তথ্যকেন্দ্র এবং মহিলাদের জন্য পৃথক বসার ব্যবস্থা।
 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান।
 

মেলা উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের স্টল এবং তাদের বিভাগীয় ও জেলা কার্যালয়ে প্রকাশিত বইগুলো ৪০ থেকে ৭০ শতাংশ ছাড়ে পাওয়া যাবে বলে আয়োজকরা জানিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ভারতীয় বিএসএফের ১০টি ‘পুশইন’ অপচেষ্টা রুখে দিল বিজিবি, সীমান্তে সর্বোচ্চ সতর্কতা

ভারতীয় বিএসএফের ১০টি ‘পুশইন’ অপচেষ্টা রুখে দিল বিজিবি, সীমান্তে সর্বোচ্চ সতর্কতা