ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুদ্ধের পর প্রথম রিপোর্ট: ইরানের মজুদ ইউরেনিয়ামের হদিস পাচ্ছে না আইএইএ বিস্ফোরণে ওমানের প্রধান তেল টার্মিনালে লোডিং কার্যক্রম স্থগিত জ্বালানি সংকট মোকাবিলায় ৫ কার্গো এলএনজি কিনছে সরকার সৌদিতে হজ পালনে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভালুকা মিরপুরের কালশী বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে, নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন ঈদের পর সব আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য থাকবে আলাদা কোচ: রেলমন্ত্রী চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, যৌথ বাহিনীর চিরুনি অভিযান হজে গিয়ে ২৮ বাংলাদেশির মৃত্যু নরসিংদীতে নিষিদ্ধ আ.লীগের হামলা: কান ধরে ওঠবস করানো হলো ৬ পুলিশকে, গ্রেফতার ৪ হরমুজ সংকটে কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার, ক্ষোভ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহর কড়া ফেসবুক পোস্ট ১ জুন থেকে বাড়ছে বিদ্যুতের দাম: পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে বড় বৃদ্ধির প্রস্তুতি দেওয়ানি আদালতের ছুটিতে জরুরি মামলার জন্য ৭২ ‘ভ্যাকেশন জজ’ নিয়োগ মেট্রোরেলে বয়োজ্যেষ্ঠ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য টিকিটে ২৫ শতাংশ ছাড় ঘোষণা ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী ইরানের সাথে চুক্তি ‌‘প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের বেইজিংয়ে শি-পুতিন রুদ্ধদ্বার বৈঠক: ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা, ক্রেমলিনের তথ্য প্রকাশ ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আমিরাত

আপামর জনসাধারণের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে: অধ্যাপক মুজিবুর রহমান

  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৫:০৫:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৫:০৫:২৫ পূর্বাহ্ন
আপামর জনসাধারণের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে: অধ্যাপক মুজিবুর রহমান

সামাজিক ন্যায়বিচার ও আখিরাতের সাফল্যের লক্ষ্যে জামায়াতে ইসলামী ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের প্রকৃত কল্যাণ ও মুক্তি অর্জন সম্ভব কেবল ইসলামী মূল্যবোধে পরিচালিত নীতি অনুসরণের মাধ্যমে।
 

বুধবার (৮ অক্টোবর) সকালে রাজশাহী জেলার মুন্ডমালা পৌরসভা জামায়াত আয়োজিত দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক মুজিবুর রহমান অভিযোগ করেন, রাষ্ট্রীয় ব্যবস্থায় ইসলামকে উপেক্ষা করার ফলেই সমাজে অশান্তি ও অনিয়ম বৃদ্ধি পেয়েছে। তার মতে, আল্লাহর আইনেই নিহিত রয়েছে সকল নাগরিকের নিরাপত্তা ও ন্যায়বিচারের নিশ্চয়তা।
 

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে জনগণকে এমন প্রার্থী নির্বাচন করতে হবে যারা কুরআনের আইন ও ইসলামী বিধানের প্রতিষ্ঠায় বিশ্বাসী। তা না হলে দেশ উন্নয়নের ধারায় পিছিয়ে পড়বে। এজন্য পাড়া-মহল্লায় গণসচেতনতা গড়ে তোলা এবং সৎ, যোগ্য ও আমানতদার প্রার্থীদের পক্ষে প্রচার চালানোর আহ্বান জানান তিনি।
 

অধ্যাপক মুজিবুর রহমান আরও উল্লেখ করেন, সমাজে কুরআনের আইন প্রচারের দায়িত্ব প্রতিটি নাগরিকের, বিশেষ করে স্থানীয় দায়িত্বশীল কমিটির সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে নিষ্ঠা, দায়িত্ববোধ ও আন্তরিকতার সঙ্গে ইসলামী দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
 

অনুষ্ঠানে পৌর আমির অধ্যাপক আনোয়ার হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক, জেলা নায়েবে আমির মো. মইনুল হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য ডা. মো. ওবায়দুল্লাহ, উপজেলা আমির মাওলানা আলমগীর হোসেন, উপজেলা নায়েবে আমির মাওলানা আনিসুর রহমান, তানোর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুর রহিম ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল কাদেরসহ স্থানীয় নেতৃবৃন্দ।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতীয় বিএসএফের ১০টি ‘পুশইন’ অপচেষ্টা রুখে দিল বিজিবি, সীমান্তে সর্বোচ্চ সতর্কতা

ভারতীয় বিএসএফের ১০টি ‘পুশইন’ অপচেষ্টা রুখে দিল বিজিবি, সীমান্তে সর্বোচ্চ সতর্কতা