ঢাকা , রবিবার, ২৪ মে ২০২৬ , ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেইজিংয়ে শি-পুতিন রুদ্ধদ্বার বৈঠক: ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা, ক্রেমলিনের তথ্য প্রকাশ ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আমিরাত গাজাগামী ফ্লোটিলার কর্মীদের আটকে ধর্ষণের অভিযোগ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ঝিনাইদহে জুমার নামাজের পর এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, আহত তিনজন কোরবানির ঈদের আগে ব্যাংকে নগদ টাকার তীব্র সংকট: চাহিদার অর্ধেক নতুন নোটও দিতে পারছে না টাঁকশাল, বাজারে ছেঁড়া-ফাটা টাকার ছড়াছড়ি ট্রাম্পের পরপরই বেইজিংয়ে পুতিন, বৈঠকের মূল এজেন্ডা কী? ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিপক্ষে ভোট দিলেন ৪ রিপাবলিকান সেপ্টেম্বর-অক্টোবর থেকে ১ বছরে ৫টি স্থানীয় সরকার নির্বাচন, দলীয় প্রতীক ছাড়াই হবে সিটির ভোট: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ফায়ার, সর্বোচ্চ সতর্কাবস্থায় জওয়ানরা জমিজমা মামলা দ্রুত নিষ্পত্তিতে বিকল্প বিরোধ ব্যবস্থার ওপর জোর প্রধানমন্ত্রীর ১০ কোটি ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীকে গুলি করায় মেডিকেল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড ডুয়েটে নবাগত ভিসি নিয়োগ নিয়ে রণক্ষেত্র: পুলিশ-শিক্ষার্থী-উপাচার্য সমর্থকদের ত্রিমুখী সংঘর্ষ, ওসিসহ আহত ১৭ ক্যাপচা টেস্টিংয়ের দিন শেষ! এবার ‘বট’ রুখতে কিউআর কোড স্ক্যান প্রযুক্তির মাস্টারপ্ল্যান গুগলের ১ জুলাই থেকে তিন ধাপে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও হামের টিকার ‘বেসরকারিকরণ’ তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ভারতীয় আকাশে একের পর এক বিমানে বোমাতঙ্ক: আমস্টারডাম ও মালয়েশিয়ার ফ্লাইটে ভুয়া হুমকি, বিমানবন্দরগুলোতে ‘হাই-অ্যালার্ট’ জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, একাধিক খালের পুনঃখনন ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন আগ্নেয়াস্ত্র হাতে পাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জুলাই-আগস্টের মধ্যেই কর্মকর্তাদের কাছে পৌঁছাবে পিস্তল

‘আওয়ামী লীগ কেন ফিরে এসেছে’— কারণের তালিকা দিলেন মাহফুজ আলম

  • আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০৬:৪৮:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০৬:৪৮:৩৬ পূর্বাহ্ন
‘আওয়ামী লীগ কেন ফিরে এসেছে’— কারণের তালিকা দিলেন মাহফুজ আলম ছবি সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের পর নিষিদ্ধ আওয়ামী লীগ কীভাবে আবার রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে, সে বিষয়ে বিভিন্ন কারণ তুলে ধরে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার (১৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া ওই পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

পোস্টে মাহফুজ আলম লেখেন, আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং এটি একটি ‘ধর্মতত্ত্ব’। তার ভাষায়, “লীগ ব্যাক করেছে, দেখো নাই? লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ইমান আবার ফেরত এসেছে।”

তিনি দাবি করেন, ‘২৪-এর আন্দোলনকে ‘৭১-এর চেতনার বিরুদ্ধে দাঁড় করানো এবং স্বাধীনতার বিরোধী শক্তি হিসেবে উপস্থাপনের মধ্য দিয়েই আওয়ামী লীগের পুনরাগমন শুরু হয়েছে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির ডানপন্থী রাজনীতির উত্থানে ভূমিকা রাখার অভিযোগও তোলেন তিনি।

মাহফুজ আলম আরও লেখেন, আইনের শাসনের পরিবর্তে ‘মব কালচার’ প্রতিষ্ঠা, মাজারে হামলা, মসজিদ থেকে ভিন্নমতাবলম্বীদের বের করে দেওয়া এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনাগুলো আওয়ামী লীগের ফিরে আসার পেছনে বড় কারণ হিসেবে কাজ করেছে।

তার মতে, সরকার-সমর্থিত ডানপন্থার উত্থান সেক্যুলার জনগোষ্ঠীর মধ্যে ভয় তৈরি করেছে। পাশাপাশি উগ্রবাদীদের নিরাপদ জায়গা দেওয়া এবং ‘মব স্টার’দের নায়ক হিসেবে উপস্থাপন করার কারণেও পরিস্থিতি বদলেছে।

ছাত্ররাজনীতির বিপ্লবী ধারা থেকে ‘মব সংস্কৃতিতে’ রূপান্তরকেও আওয়ামী লীগের পুনরুত্থানের কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

মাহফুজ আলম আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক চরিত্র হারিয়ে আমলাতান্ত্রিক কাঠামোতে রূপ নিয়েছে। তার দাবি, একটি ‘কিচেন ক্যাবিনেট’ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে থাকা অনেকেই বিএনপি-জামায়াত বা আওয়ামী লীগের ‘ছুপা দালাল’ ছিলেন।

তিনি আরও বলেন, নির্বাচনকেন্দ্রিক সমঝোতার মাধ্যমে সংস্কার ও বিচারকে বিএনপি-জামায়াতের রাজনৈতিক দরকষাকষির উপকরণে পরিণত করা হয়েছে। এছাড়া বিভিন্ন কমিশন, ট্রাইব্যুনাল ও বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট আদর্শের লোকদের নিয়োগও আওয়ামী লীগের ফিরে আসার পেছনে ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন মাহফুজ আলম।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নজরুল জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নজরুল জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান